News Flash

  • Home
  • Uncategorized
  • এক লাখ টাকার জালনোট উদ্ধার, গ্রেফতার তিন
Image

এক লাখ টাকার জালনোট উদ্ধার, গ্রেফতার তিন

সামশেরগঞ্জ, ১৭ ডিসেম্বর (হি.স.) : এক লাখ টাকার জালনোট উদ্ধার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। সবগুলি নতুন পাঁচশো টাকার নোট। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। জাল নোটগুলি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ নিয়ে যাওয়া হত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে। রবিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করে পুলিশি হেপাজতের নেওয়ার আবেদন জানাবে বলে জানিয়েছে সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম আকবর আলি, আবু তাহের ও সাত্তার শেখ। প্রথম দু’জন সুতি থানা এলাকার বাসিন্দা। সাত্তার শেখের বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জে। সামশেরগঞ্জ থানার ওসি অমিত ভগত বলেন, এরআগে এই জেলায় কোথাও পাঁচশো টাকার জালনোট উদ্ধার হয়নি।
গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার রাতে ধুলিয়ান ফেরি ঘাটে আড়ি পাতে সামশেরগঞ্জ থানার পুলিশ। নৌকা থেকে তিন পাচারকারী নামতেই তাদের পাকড়াও করে পুলিশ। তল্লাশি চালিয়ে তিনজনের কাছ থেকে এক লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়। সবগুলি নতুন পাঁচশো টাকার নোট বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তিনজনকে গ্রেফতার করে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশ থেকে মালদা হয়ে জালনোটগুলি সাহেবগঞ্জ পাচার করা হত। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায়। নোটবন্দির পর থেকে কয়েক কোটি টাকার জাল নোট উদ্ধার হয়েছে। কিন্তু এর আগে পাঁচশো টাকার জাল নোট উদ্ধার হয়নি। পাঁচশো টাকার জাল নোট ঢুকতে শুরু করায় উদ্বিগ্ন জেলা পুলিশ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top