News Flash

  • Home
  • Uncategorized
  • শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬. ৯ ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় নামছে তাপমাত্রার পারদ
Image

শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬. ৯ ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় নামছে তাপমাত্রার পারদ

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি.স.): নিম্নচাপ কেটে গিয়েছে বেশ কিছু দিন হল। আপাতত কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবুও জাঁকিয়ে শীত পড়ার বিষয়ে এখনই কোনও আশ্বাস দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। তবে, রাজ্যে ফের নামছে তাপমাত্রার পারদ। কিন্তু, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা ছিল দক্ষিণবঙ্গ। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ সরতেই শহরে হাল্কা শীতের আমেজ। একই অবস্থা কলকাতার সংলগ্ন জেলাগুলির। তবে কুয়াশা থাকায় দৃশ্যমানতা কম। কুয়াশা আর বাতাসে থাকা জলীয় বাষ্পের পরিমাণ কমলেই, শীত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬. ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে একডিগ্রি বেশি। কুয়াশা ও জলীয় বাষ্প আস্তে আস্তে কমবে এবং এরই সঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমবে। তবে জাঁকিয়ে শীত পড়তে আরও কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছেন আবহবিদরা| আগামী ২৪ ঘণ্টাতেও আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বনিম্ন তাপমাত্রাও থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যদিও, তা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশেপাশে। প্রথমে নিম্নচাপ এবং তার পরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গত কয়েকদিনে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে। বড়দিনের আগে জমিয়ে শীত উপভোগ করা যাবে কি না, সেটাই এখন দেখার।উত্তরবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া বজায় থাকবে। রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি হ্রাস পাবে। রাজ্যের পশ্চিমাঞ্চলের ক্ষেত্রেও একই আবহাওয়ার কথা জানানো হয়েছে।

Releated Posts

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top