News Flash

  • Home
  • Uncategorized
  • মায়ের স্বেচ্ছা অবসরের অবসান ঘটালেন প্রিয়ঙ্কা, ২০১৯-র নির্বাচনেও রায়বেরিলির প্রার্থী সনিয়া
Image

মায়ের স্বেচ্ছা অবসরের অবসান ঘটালেন প্রিয়ঙ্কা, ২০১৯-র নির্বাচনেও রায়বেরিলির প্রার্থী সনিয়া

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : ছেলের হাতে দলের ভার সঁপে দেওয়ার পর সনিয়া গান্ধীর সক্রিয় রাজনীতিতে থাকা নিয়ে যাবতীয় অনুমান, জল্পনার অবসান ঘটালেন প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা। রাহুল কংগ্রেস সভাপতি হওয়ার পর তাঁর কী ভূমিকা হবে, প্রশ্ন করা হলে সনিয়া ‘আমার এখন অবসর নেওয়ার সময়’ বলে মন্তব্য করায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে যায়, তবে কি তিনি রাজনীতির ময়দান থেকে স্বেচ্ছা অবসর নিচ্ছেন?
শনিবার রাহুলের কংগ্রেস সভাপতি পদে অভিষেকের পর সনিয়া-কন্যা প্রিয়ঙ্কা জানিয়ে দিলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনেও তাঁর মা উত্তরপ্রদেশের রায়বেরিলি থেকেই লড়বেন। রায়বেরিলির এখনকার নির্বাচিত সাংসদ সনিয়াই। শোনা গিয়েছিল, সনিয়া রাজনীতি থেকে ছুটি নিচ্ছেন, প্রিয়ঙ্কা ২০১৯-এর সংসদীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন। পাশাপাশি রাহুলকে সাহায্য করতে কংগ্রেসে আরও সক্রিয় হতে দেখা যাবে তাঁকে। কিন্তু এদিন প্রিয়ঙ্কা বলেন, আমার ২০১৯-এর ভোটে লড়ার কোনও প্রশ্নই ওঠে না। মা-ই রায়বেরিলি থেকে প্রার্থী হবেন। সনিয়া রেকর্ড ১৯ বছর কংগ্রেস সভানেত্রী পদে থাকাকালে বিরাট ঝড়-ঝাপটা সামলে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন বলে জানিয়ে এজন্য তাঁকে ‘সবচেয়ে সাহসী’ মহিলাও আখ্যা দেন প্রিয়ঙ্কা। রাহুল বর্তমানে অমেঠির সাংসদ। উত্তরপ্রদেশ থেকে লোকসভায় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি সনিয়া, রাহুলই। হিন্দুস্থান সমাচার/ সঞ্জয়

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top