News Flash

  • Home
  • Uncategorized
  • সর্দার প্যাটেলের ৬৭ তম মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধার্ঘ্য মোদী ও মমতার
Image

সর্দার প্যাটেলের ৬৭ তম মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধার্ঘ্য মোদী ও মমতার

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী তথা দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলকে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৮৭৫ সালের ৩১ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল| তিনি প্রয়াত হয়েছিলেন ১৯৫০ সালের ১৫ ডিসেম্বর| শুক্রবার ৬৭ তম মৃত্যুবার্ষিকীতে লৌহমানবকে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘মহান সর্দার প্যাটেলকে পূন্যতিথিতে আমরা স্মরণ করি| দেশের প্রতি অবদানের জন্য সর্দার প্যটেলের কাছে কৃতজ্ঞ প্রত্যেক ভারতীয়|’ শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন, মৃতু্যবার্ষিকীতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| নিজের টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মৃত্যুবার্ষিকীতে ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য|’
‘লৌহমানব’ হিসেবে পরিচিত স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী তথা দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল| গুজরাটের কুর্মী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল|শিক্ষা সম্পন্ন করার পর তিনি আইন পড়তে আগ্রহী হন এবং ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান| দেশে ফিরে একজন সফল আইনজীবী হিসেবে কাজে যোগ দেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top