News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস পরিচালিত পরিষেবা শূন্য ওয়ার্ডে বিজেপি’র বিক্ষোভ
Image

কংগ্রেস পরিচালিত পরিষেবা শূন্য ওয়ার্ডে বিজেপি’র বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ আগরতলা পুর নিগমের কংগ্রেস পরিচালিত ৩ নম্বর ওয়ার্ড পরিচালিত হচ্ছে শাসক দলের অঙ্গুলি হেলনে৷ পুর পারিষদ মিলন দাস শারীরিক অসুস্থতায় ওয়ার্ড অফিসে দীর্ঘদিন অনুপস্থিত৷ স্থানীয়রা সরকারী সুযোগ সুবিধা বঞ্চিত৷ এই অভিযোগ তোলে বড়জলা বিজেপি মন্ডল আন্দোলনে সরব হয়েছে৷ বুধবার সকাল থেকেই ক্ষুব্ধ মন্ডলের কার্যকর্তারা ওয়ার্ড ঘেরাও এবং বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷ বড়জলা বিজেপি মন্ডলের একটি প্রতিনিধি দল ওয়ার্ড সেক্রেটারীর হাতে দাবী সম্বলিত স্মারকলিপি তোলে দিয়েছেন৷ তাদের অভিযোগ, কংগ্রেস শাসক দলের প্রকাশ্যে মর্জিমাফিক ওয়ার্ড পরিচালনা করছেন৷ প্রধানমন্ত্রী আবাসন যোজনা, সরকারী ও বেসরকারী বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা বন্টনে চরম দলবাজি হচ্ছে৷ বড়জলা বিজেপি মন্ডল সভাপতির অভিযোগ, গরীবদের জন্য বরাদ্ধকৃত সমস্ত সরকারী সুযোগগুলি বঞ্চিত ওয়ার্ডবাসী৷ গরীব দরদী স্লোগান তোলে কংগ্রেস বাম বিরোধী হয়েও একই লাইনে হাটছে৷ জনস্বার্থে প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন এবং পুর পারিষদ দায়িত্ব যোগ্য ব্যক্তিকে হস্তান্তরে গড়িমসি করলে বিজেপি জনস্বার্থে আন্দোলন তেজী করার হুশিয়ারী দিয়েছেন বাম ও কংগ্রেস উভয়কে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top