নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ আগরতলা পুর নিগমের কংগ্রেস পরিচালিত ৩ নম্বর ওয়ার্ড পরিচালিত হচ্ছে শাসক দলের অঙ্গুলি
হেলনে৷ পুর পারিষদ মিলন দাস শারীরিক অসুস্থতায় ওয়ার্ড অফিসে দীর্ঘদিন অনুপস্থিত৷ স্থানীয়রা সরকারী সুযোগ সুবিধা বঞ্চিত৷ এই অভিযোগ তোলে বড়জলা বিজেপি মন্ডল আন্দোলনে সরব হয়েছে৷ বুধবার সকাল থেকেই ক্ষুব্ধ মন্ডলের কার্যকর্তারা ওয়ার্ড ঘেরাও এবং বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷ বড়জলা বিজেপি মন্ডলের একটি প্রতিনিধি দল ওয়ার্ড সেক্রেটারীর হাতে দাবী সম্বলিত স্মারকলিপি তোলে দিয়েছেন৷ তাদের অভিযোগ, কংগ্রেস শাসক দলের প্রকাশ্যে মর্জিমাফিক ওয়ার্ড পরিচালনা করছেন৷ প্রধানমন্ত্রী আবাসন যোজনা, সরকারী ও বেসরকারী বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা বন্টনে চরম দলবাজি হচ্ছে৷ বড়জলা বিজেপি মন্ডল সভাপতির অভিযোগ, গরীবদের জন্য বরাদ্ধকৃত সমস্ত সরকারী সুযোগগুলি বঞ্চিত ওয়ার্ডবাসী৷ গরীব দরদী স্লোগান তোলে কংগ্রেস বাম বিরোধী হয়েও একই লাইনে হাটছে৷ জনস্বার্থে প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন এবং পুর পারিষদ দায়িত্ব যোগ্য ব্যক্তিকে হস্তান্তরে গড়িমসি করলে বিজেপি জনস্বার্থে আন্দোলন তেজী করার হুশিয়ারী দিয়েছেন বাম ও কংগ্রেস উভয়কে৷

কংগ্রেস পরিচালিত পরিষেবা শূন্য ওয়ার্ডে বিজেপি’র বিক্ষোভ
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















