News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় অনুষ্ঠান করে কাঁদছেন ইমন চক্রবর্তী
Image

ত্রিপুরায় অনুষ্ঠান করে কাঁদছেন ইমন চক্রবর্তী

আগরতলা, ১৪ ডিসেম্বর(হিঃস)৷৷ ত্রিপুরায় সঙ্গীতানুষ্ঠান করে কাঁদতে হল বাংলার সংগীত জগতের বিশিষ্ট শিল্পী তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত চক্রবর্তীকে৷ ত্রিপুরায় রবীন্দ্রসংগীত গেয়ে কলকাতায় ফিরে যাবার পর থেকে তাঁর বিরুদ্ধে সমালোচনা শুরু করে একটি গোষ্টী৷ সম্প্রতি একটি স্থানীয় বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে যোগ দিতে আগরতলায় এসেছিলেন এমন চক্রবর্তী৷ সংগীতানুষ্ঠানে তিনি তাঁর পরিবেশনায় উপস্থিত অনেককেই মুগ্দ করেছিলেন৷ চিরাচরিত ঘরানা থেকে বেরিয়ে রবীন্দ্রসংগিতে তিনি উপস্থিত সকলের মন মাতিয়ে ছিলেন৷ কিন্তু তাঁর ফিরে যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জনাকয়েক তথাকথিত শিল্পী তাঁকে নিয়ে সমালোচনার ঝড় তুলেন৷ শুধু তাই নয়, এক সময় এই সমালোচনা ব্যক্তিগত আক্রমণের দিকেও চলে যায়৷ ত্রিপুরায় কয়েকজন তথাকথিত শিল্পী ছাড়াও পশ্চিমবঙ্গের কয়েকজন শিল্পী এতে শরিক হন৷ ইমন চক্রবর্তী বৃহস্পতিবার টেলিফোনে হিন্দুস্থান সমাচার কে জানিয়েছেন এ ধরনের কার্যকলাপ তিনি প্রত্যাশা করতে পারেননি৷ তিনি বলেন, ত্রিপুরার মানুষের কাছ থেকে যথেষ্ট ভালোবাস পেয়েছি৷ কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা করা হচ্ছে তা কোনও ভাবেই মেনে নিতে পারছি না৷ বলে কেঁদে উঠেন ইমন চক্রবর্থী৷ তিনি বলেন, আমার গান কারোর খারাপ লাগতেই পারে৷ এর সমালোচনাও হতে পারে৷ দেশের বরেণ্য শিল্পীদের নিয়েও বিভিন্ন সময় অনেক সমালোচনা হয়েছে৷ এ থেকে শিক্ষাও নেওয়া যায়৷ কিন্তু এমনটা হতে পারে ভাবা যায় না৷ মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে যদি তোর ডাক শুনে কেউ না আসে শীর্ষক গানে আমি যদি শরীর দোলাই তাতে কোনও ক্রটি করিনি আমি৷ দর্শকরাও সেদিন ক্ষোভ প্রকাশ করেননি৷ কিন্তু এখন এ নিয়ে খুবই বিশ্রি ভাষা প্রয়োগ করে পোস্ট করছেন কয়েকজন তথাকথিত শিল্পী৷ তিনি আরও বলেন, আমি এবং আমার পরিবার নিয়ে গালাগাল করা হচ্ছে৷ এমন কি জাতীয় পুরস্কার কী করে পেলাম তা নিয়েও বিশ্রি ভাষায় লেখালেখি হচ্ছে৷ পশ্চিমবাংলার শিল্পী মধুমণি বন্দ্যোপাধ্যায় ছাড়াও ত্রিপুরার কয়েকজন শিল্পী রয়েছেন৷ এদের মধ্যে উদয়শঙ্কর ভট্টাচার্য নামের একজন আছেন৷ তাকে আমি চিনি না৷ তারা আদৌ শিল্পী কিনা তা ও জানি না৷ তবে তারা যে ভাষায় সমালোচনা করছেন এটা খুবই দুঃখজনক৷ উল্লেক করা যেতে পারে, ত্রিপুরার সংসৃকতিপ্রেমী বিভিন্ন সংগঠনের ডাকে দেশ বিদেশের বহু শিল্পী বিভিন্ন সময় রাজ্যে আসেন৷ কিন্তু কখনওই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি৷ ইমনের সঙ্গে যা ঘটছে তাতে মর্মাহত ত্রিপুরার সংসৃকতি জগতও৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top