News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে যোগ দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন প্রাক্তন বনকর্তা
Image

বিজেপিতে যোগ দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন প্রাক্তন বনকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ বিজেপিতে যোগ দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন  প্রাক্তন মুখ্য বন সংরক্ষক সনাতন তালুকদার৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যের উন্নয়নে দেওয়া পরামর্শ রাজ্য সরকার গ্রহণ করলেও তা বাস্তবায়ন করার ক্ষেত্রে মন্ত্রিদের আগ্রহ তেমন ভাবে লক্ষ্য করা যায় না৷ তাই এরাজ্যে উন্নয়ন সন্তোষজনক নয় বলে তিনি দাবি করেন৷  শ্রীতালুকদার বলেন, রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের অবস্থা খুবই খারাপ৷ উন্নয়ন সন্তোষজনক নয়৷ তার দাবি, রাজ্যের যে হারে উন্নতি হওয়ার কথা ছিল তা হয়নি৷ শিক্ষা, স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ৷ তিনি বলেন, বনকে ভিত্তি করে উন্নয়ন সম্ভব৷ কিন্তু, রাজ্যে তা হচ্ছে না৷ নদীগুলির অবস্থা খুবই করুণ৷ ভূমিক্ষয় গ্রাস করেছে নদীগুলিকে৷ প্রশাসনিক শীর্ষ আধিকারীকদের পরামর্শ রাজ্য সরকার রাজ্যের উন্নয়নে গ্রহণ করে কি না সেই প্রশ্ণের জবাবে প্রাক্তন মুখ্য বন সংরক্ষক জানান, রাজ্য সরকার রাজ্যের উন্নয়নের জন্য দেওয়া পরামর্শ গ্রহণ করে৷ কিন্তু, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা সেই পরামর্শ বাস্তবায়নে তেমন কোন আগ্রহ দেখান না৷ প্রকৃত উন্নয়নে মন্ত্রিরা দায়িত্বশীল নন বলে তিনি কটাক্ষ করেন৷ বিশেষ করে অর্থ বরাদ্দে মন্ত্রিরা টালবাহানা করেন৷ তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ দিতে চান না মন্ত্রিরা৷ উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন, মুখ্য বন সংরক্ষক থাকাকালীন হাওড়া নদীর জল সংরক্ষণে প্রয়োজনীয় অর্থ চাওয়া হলেও দপ্তরের মন্ত্রী তাতে মঞ্জুরী দেননি৷ বিজেপিতে যোগ দিয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রাক্তন মুখ্য বন সংরক্ষকের নানা অভিযোগ আগামীদিনে রাজ্য সরকারের আরও গোপন তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top