News Flash

  • Home
  • Uncategorized
  • টি-১০ লিগে আত্মপ্রকাশে হ্যাটট্রিক করলেন শাহিদ আফ্রিদি
Image

টি-১০ লিগে আত্মপ্রকাশে হ্যাটট্রিক করলেন শাহিদ আফ্রিদি

শারজা, ১৫ ডিসেম্বর (হি.স.) : টি-১০ লিগে আত্মপ্রকাশেই দুরন্ত শাহিদ আফ্রিদি৷ তবে ব্যাটে নয়, বুম বুম আফ্রিদি চমক দেখালেন বল হাতে৷ নতুন ফর্ম্যাটে খেলতে নেমেই হ্যাটট্রিক করলেন প্রাক্তন এই পাক অলরাউন্ডার৷ নিজের প্রথম তিন বলেই আফ্রিদি তুলে নেন রিলি রসৌ, ডোয়েন ব্র্যাভো ও বীরেন্দ্র সেহবাগের উইকেট৷ রসৌ নাজিবুল্লাহ জর্দানের হাতে ধরা পড়েন৷ ব্র্যাভো ও বীরু এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছাড়েন৷ আফ্রিদি ২ ওভারে ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন৷ তার আগে ব্যাট হাতে ৬ বলে ১০ রান করে রানআউট হন তিনি৷
প্রথমে ব্যাট করতে নেমে আফ্রিদির পাখটুনস নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১২১ রান তোলে৷ জবাবে সেহবাগের মারাঠা অ্যারাবিয়ান্স ৭ উইকেটে ৯৬ রানে আটকে যায়৷ পাখটুনস ২৫ রানে ম্যাচ জেতে ৷ ম্যাচের সেরা হয়েছেন আফ্রিদি৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে সরফরাজ আহমেদের বেঙ্গল টাইগারসকে ৮ উইকেটে পরাজিত করে ইয়ন মর্গ্যানের নোতৃত্বাধীন কেরালা কিংস৷ প্রথমে ব্যাট করে বেঙ্গল টাইগারস ১ উইকেটে ৮৬ রান তোলে৷ পাল্টা ব্যাট করতে নেমে ৮ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৯০ রান তুলে ম্যাচ জিতে যায় কেরালা৷ ২৭ বলে ৬৬ রান করে ম্যাচের সেরা পল স্টার্লিং৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top