News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের গুলিতে নিকেশ আট নকশালবাদী`
Image

পুলিশের গুলিতে নিকেশ আট নকশালবাদী`

হায়দরাবাদ, ১৪ ডিসেম্বর (হি.স.) : গভীর জঙ্গলে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মারা গেল আট নকশালপন্থী৷ বৃহস্পতিবার সকালে তেলেঙ্গানার ভদ্রদ্রি কোঠাগুদাম জেলায় ঘটনাটি ঘটেছে৷ মৃতরা সকলেই প্রয়াত নকশাল নেতা চন্দ্র পুল্লা রেড্ডির মতাদর্শে অনুপ্রাণিত৷ বেশ কয়েকমাস ধরে তারা সিপিআই(চন্দ্র পুল্লা রেড্ডি) নামে সংগঠন তৈরি করার কাজ করছিল৷
জেলা পুলিশ সুপার অম্বের কিশোর ঝা জানান, এদিন সকালে কোঠাগুদাম জেলার তেকুলাপল্লির ঘন জঙ্গলে নকশালদের খোঁজে বিশেষ অভিযান চালানো হয়৷ গত কয়েকদিন ধরে এই এলাকায় নকশালদের আনাগোনা বাড়ছে বলে তাদের কাছে খবর আসতে থাকে৷ তারা কন্ট্রাক্টর ও ব্যবসায়ীদের থেকে তোলা আদায় করত৷ নকশালদের ধরতে পুলিশের বিশেষ দল গঠন করে এদিন সকালে এই অভিযান চালানো হয়৷ নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তেকুলাপল্লি ও পালোঞ্চা জঙ্গলে মাওবাদীদের খোঁজে তল্লাশি শুরু হয়৷ তখনই দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই হয়৷ তাতে আটজন নকশালবাদীকে নিকেশ করা হয়েছে৷
এখনও পর্যন্ত নিহত চার নকশালের পরিচয় জানা গিয়েছে৷ পুলিশের তরফ থেকে তাদের নাম পরিচয় প্রকাশ্যে আনা হয়েছে৷ মৃত চারজনের নাম ভিট্টি কুমার ওরফে রাখি, ইজাম নারেশ ওরফে সুদর্শন, আজাদ ও মধু৷ বাকি চারজনের নাম পরিচয় এখনও জানা যায়নি৷ এনকাউন্টারের জায়গা থেকে পুলিশ অস্ত্র উদ্ধার করেছে৷ তার মধ্যে রয়েছে দুটি আট মিমি রাইফেল, দুটো সিবিবিএল বন্দুক ইত্যাদি৷ হিন্দুস্থান সমাচার৷ সঞ্জয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top