News Flash

  • Home
  • Uncategorized
  • আঁতাত ঃ বিজেপিকে সময় বেঁধে দিল আইএনপিটি ও এনসিটি
Image

আঁতাত ঃ বিজেপিকে সময় বেঁধে দিল আইএনপিটি ও এনসিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ আগামী বিধানসভা নির্বাচনে আঁতাতের প্রশ্ণে সময়সীমা বেঁধে দিল আইএনপিটি ও এনসিটির গঠিত ফোরাম৷ তাদের প্রথম পছন্দ বিজেপি৷ তাই, আগামী ২০ ডিসেম্বরের মধ্যে বিজেপি নির্বাচনি আতাতের বিষয়ে অবস্থান স্পষ্ট না করলে বিকল্প পথে হাটবে ফোরাম, জানিয়েছেন এনসিটি সুপ্রিমো অনিমেষ দেববর্মা৷
বুধবার সাংবাদিক সম্মেলনে ফোরামের পক্ষ থেকে অনিমেষবাবু জানান, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপটে আগামী বিধানসভা নির্বাচনে জাতীয় দলের সাথে জোট গঠন করতে চায় উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইএনপিটি এবং এনসিটি৷ এক্ষেত্রে ফোরামের প্রথম লক্ষ্য বিজেপির সাথে নির্বাচনী আতাত করা৷ কারণ, সাংগঠনিক দিক দিয়ে বিজেপি এখন কংগ্রেসের তুলনায় অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে৷ তিনি বলেন, নির্দিষ্ট কিছু দাবি যারা মানবেন তাদের সাথেই আতাত করবে আইএনপিটি ও এনসিটি৷ তিনি জানান, এডিসিকে অধিক ক্ষমতা এবং সরাসরি অর্থ প্রদানের দাবি যারা মানবে তাদের সাথেই আতাত করা হবে৷ এবিষয়ে বিজেপির সাথে যোগাযোগ করা হয়েছে৷ তবে, তাদের পক্ষ থেকে এখনো ইতিবাচক কোন সাড়া মিলেনি৷ আগামী ২০ ডিসেম্বরের মধ্যে বিজেপি আতাতের বিষয়ে অবস্থান স্পষ্ট না করলে বিকল্প পথে হাঁটবে ফোরাম৷ এক্ষেত্রে কংগ্রেসের সাথে জোট গঠনের চেষ্টা করবে আইএনপিটি ও এনসিটি, এমনটাই ইঙ্গিত মিলেছে৷ অনিমেষবাবু জানিয়েছেন, বিকল্প পথেও কোন সুরাহা না হলে উপজাতি সংরক্ষিত ২০টি আসনে একাই লড়বে আইএনপিটি ও এনসিটি৷ সে মোতাবেক প্রার্থী চূড়ান্ত হয়েগেছে৷ এদিন অনিমেষবাবু স্পষ্ট জানিয়েছেন, ফোরাম আইপিএফটি এনসি গোষ্ঠির সাথে আতাত করবেনা৷ কারণ, আইপিএফটি এনসিগোষ্ঠি তাদের রাজ্য ভাগের দাবি থেকে সরে আসতে চাইছেনা৷
আইএনপিটি ও এনসিটির সাথে আতাতের প্রশ্ণে বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন, এই সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি নেবে৷ বর্তমানে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্যরা গুজরাট নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছেন৷ ১৮ডিসেম্বরের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top