News Flash

  • Home
  • Uncategorized
  • মন্দিরে হামলা ঃ সিপিএমকে পাল্টা তোপ বিজেপির
Image

মন্দিরে হামলা ঃ সিপিএমকে পাল্টা তোপ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ রাজ্যে ক্রমাগত মন্দিরে হামলা সংঘটিত করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির বিষয়ে ক্ষমতাসীন সিপিআইএমকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি৷ দল অভিযোগ করেছে সিপিআইএম এর মুখপত্রে দেবীর প্রতিমা ভাঙার খবর আগে প্রকাশিত হয়, পরে হামলা সংঘটিত হয়৷ বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বিজেপি-র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, সিপিআইএম জ্ঞাতসারে এ সব কর্মকান্ড সংগঠিত করেছে৷ তারা রাজ্য জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছে৷ আর সাম্প্রদায়িক সম্প্রীতির মতো ইস্যু তখনই ফলপ্রসু হবে যদি দাঙ্গা বাঁধে৷ সিপিআইএম এর কাছে অন্য কোনও ইস্যু নেই৷ দাঙ্গা বাঁধিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা সহজ হবে বলে মানিক সরকার, বিজন ধরদের ধারণা৷ তিনি বলেন, পার্টির মুখপত্রে প্রথম খবর বের হয় দেবী মূর্তি ভাঙচুর হয়েছে বলে৷ তারপর মন্দিরের পূজারি ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা দেখতে পান৷ এতে পরিস্কার হয়ে যায়, কারা এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত৷ তারা ধর্ম মানে না৷ ধর্মকে আফিং বলে৷ তারাই এই কাজ করতে পারে৷ ধর্মভীরুরা দেবীমূর্তি ভাঙচুর করার সাহসই করতে পারে না৷ তিনি বলেন, এ ধরনের কার্যকলাপ বন্ধ না হলে পরিণাম খারাপ হবে৷ হীন চক্রান্ত বাদ দিয়ে উন্নয়নের ইস্যুতে রাজনীতি হওয়া প্রয়োজন৷ আর তবেই রাজ্যের উন্নয়ন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন৷
এদিকে, চিটফান্ড কেলেঙ্কারি ধামাচাপা দেবার জন্য সরকারের কৌশল উচ্চ আদালতে প্রমাণ হয়েছে বলে দাবী করেছে বিজেপি৷ এই প্রসঙ্গে বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দল গুলি এতদিন ধরে যে দাবী জানিয়ে আসছিল তা সত্য প্রমাণিত হয়েছে বলে বিজেপি অভিমত ব্যক্ত করেছে৷ বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, সিবিআই তদন্তের জন্য রাজ্য সরকারের উপর চাপ দিয়ে আসছিল বিজেপি৷ কিন্তু রাজ্য সরকার সুপরিকল্পিত ভাবে এসব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল৷ কিন্তু উচ্চ আদালতে সিবিআই এর দাখিল করা হলফনামার সত্য প্রকাশিত হয়ে গেছে৷ তিনি বলেন, রাজ্য সরকারের গঠিত সিট চিঠফান্ড কেলেঙ্কারিতে তদন্তই করছে না৷ কারণ উপযুক্ত তদন্ত করলে শাসক দলের নেতা মন্ত্রী ধরা পরবে৷ তাদের বাঁচানোর কোনও পথ খোলা থাকবে না৷ তাই সিবিআইকেও স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়নি৷ রাজ্য সরকারের স্বদিচ্ছার অভাবে চিটফান্ডের আমানতকারীরা তাদের প্রাপ্ত অর্থ থেকে বঞ্চি হচ্ছে৷ তাদের দুরবস্থা মেটাতে রাজ্য সরকারে ন্যাক্কারজনক ভূমিকা রয়েছেও বলেও তিনি উল্লেখ করেন৷
এদিকে, রাজ্যে কেন্দ্রীয় সরকারের ফলস বিমা যোজনা কার্যকর না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকার করেছে বিজেপি৷ বিজেপি’র মতে, রাজ্য সরকারের উদাসীনতার কারণে বন্যাদুর্গত কৃষকরা এ বছর যথেচ্ছভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, কেন্দ্রীয় সরকারের ফসল বিমা যোজনা কার্যকর হলে রাজ্যের কৃষকদের এত করুণ দশা হত না৷ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে কয়েকজন স্বউদ্যোগী হয়ে এই বিমা যোজনার আওতাভুক্ত হয়েছিলেন৷ ফলে তাঁরা বড় ধরণের ক্ষতির হাত থেকে রেহাই পেয়েছেন৷ কিন্তু রাজ্য সরকার এই বিমা যোজনার বিষয়টি প্রচারে অনেনি৷ ফলে বেশিরভাগ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন৷
তিনি বলেন, কয়েক পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের যে ক্ষতির পরিমাণ নিরুপন করা হয়েছে তা রাজ্য সরকার আগে মিটিয়ে দিক, তার পরেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ নিয়ে চর্চা করুক এবং সে পরিমাণ অর্থ মিটিয়ে দেওয়ার কথা বলুক৷ কারণ রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ণ উঠেছে বিভিন্ন সময়ে৷ তিনি উল্লেখ করেন, দেশের অন্য কোথাও বর্তমানে কৃষকদের এ ধরণের পরিস্থিতির শিকার হতে হয়নি৷ ত্রিপুরাই এক্ষেত্রে ব্যতিক্রম৷
এদিকে, শিশু দেখভালের জন্য মায়েদের ঘোষিত ছুটি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলল বিজেপি৷ রাজ্য সরকার বিষয়টিকে যুগান্তকারী সিদ্ধান্ত বলে প্রচার করে নিজেদের অসাধুতাই প্রকাশ্যে নিয়ে এসেছে৷ বিজেপির মুখপাত্র ডাঃ অশোক সিনহা বলেন, ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার শিশুদের দেখভালের জন্য কর্মরত মহিলাদের সবেতন দুবছরের ছুটি ঘোষণা করে৷ এই বিষয়ে আইনও তৈরি হয়৷ ১৮ বছর বয়স পর্যন্ত দুজন শিশুর ক্ষেত্রে কমপক্ষে মহিলা কর্মচারীরা দুবছর সবেতন ছুটি ভোগ করতে পারেন৷ কেন্দ্রীয় সরকারের এই নীতি কার্যকর হওয়ার পর পার্শ্ববর্তী আসাম এবং পশ্চিমবঙ্গে ২০১৫ সালেই তা কার্যকর হয়ে যায়৷ তিনি সংশ্লিষ্ট গেজেট নোটিফিকেশন তুলে ধরে বলেন, দেশের অন্যান্য রাজ্যেও আরও আগেই মহিলা কর্মচারীদের জন্য এই সুবিধা কার্যকর হয়ে গেছে৷ একে যুগান্তকারী সিদ্ধান্ত বলে তাদের দীর্ঘ প্রতারণাকে আড়াল করার চেষ্টা করেছে৷ রাজ্যের মন্ত্রীরা যেভাবে অসত্য তথ্য তুলে ধরে দেশের অন্য কোন রাজ্যের মন্ত্রীর পক্ষে তা সম্ভব নয় বলেও তিনি বামফ্রন্ট সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top