News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্য প্রদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ১০, আহত ৪
Image

মধ্য প্রদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ১০, আহত ৪

বেতুল ও সেহর (মধ্য প্রদেশ), ১৪ ডিসেম্বর (হি.স.): মধ্য প্রদেশে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ১০ জনের| উভয় দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন| বুধবার মধ্যরাতে কিছু পরে প্রথম দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুলে| বরদেহী-মুলতাই সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের এবং আহত হয়েছেন দু’জন| বরদেহী থানার টিআই আর কে সূর্যবংশী জানিয়েছেন, বুধবার মধ্যরাতে বরদেহী-মুলতাই সড়কে দু’টি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় গ্রামবাসীরা| উদ্ধারকার্য চলাকালীন দ্রুত গতিতে একটি ডাম্পার এসে গ্রামবাসীদের ধাক্কা মেরে উল্টে যায়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৭ জনের| জেসিবি-র সাহায্যে ডাম্পারটিকে উঠিয়ে দু’জনকে উদ্ধার করা হয়েছে|
দুর্ঘটনায় মৃত ৭ জনের নাম হল, সোহেল, আদিত্য, মোহন, গোবিন্দ গিরি গোস্বামী, শুভম এবং শিবরাম পওয়ার| আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দীপক সাহু এবং বিপুলকে| সঙ্কটজনক অবস্থায় প্রথমে তাঁদের মুলাতাইয়ের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়| সেখানে প্রাথমিক চিকিত্সার পর তাঁদের নাগপুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে| মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বাণ| বৃহস্পতিবার সকাল ১০.২৭ মিনিট নাগাদ টুইট করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বেতুলের সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক|’ পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শিবরাজ সিং চৌহ্বাণ|
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের সেহোর জেলায়| বৃহস্পতিবার সেহোর জেলার মান্ডি থানার অন্তর্গত সোন্ডা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি প্রাইভেট গাড়ি| গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পরই রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে যায়| এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের| এছাড়াও গুরুতর আহত হয়েছেন দু’জন| মান্ডি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা প্রদীপ গুরজার জানিয়েছেন, প্রাইভেট গাড়িতে চেপে ভোপাল থেকে ইন্দোর অভিমুখে যাচ্ছিলেন তাঁরা| মান্ডি থানার অন্তর্গত সোন্ডা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় প্রাইভেট গাড়িটি| গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পরই রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে যায়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দু’জন| সঙ্কটজনক অবস্থায় তিন জনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সা চলাকালীন প্রাণ হারান আরও একজন| বাকি দু’জন জেলা হাসপাতালে চিকিত্সাধীন| মৃতদের নাম হল, যশ, হর্ষ এবং কুণাল| তাঁদের বয়স ২২-২৬ বছরের মধ্যে| প্রত্যেকের বাড়ি ভোপালের কোলার এলাকায়|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top