News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট বয়কটের হুশিয়ারী কম্পিউটার ফ্যাকাল্টিদের
Image

ভোট বয়কটের হুশিয়ারী কম্পিউটার ফ্যাকাল্টিদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি ভোট বয়কট করার প্রস্তুতি নিয়েছে অল ত্রিপুরা সুকল কম্পিউটার শিক্ষক সংঘ৷ চাকরিচ্যুত ৭০০ জন কম্পিউটার ফ্যাকাল্টিরা ভিন্ন সুরে সরকারের পরিবর্তনের মোক্ষম ভূমিকা নেওয়ার দাবী জানিয়েছেন কম্পিউটার ফ্যাকাল্টিরা৷ অভিযোগ, বামফ্রন্ট সরকার সুপরিকল্পিতভাবে কম্পিউটার শিক্ষকদের চাকরীচ্যুত করেছেন৷ ১০,৩২৩ জন শিক্ষককে রাস্তায় বসানো বামফ্রন্ট সরকার কম্পিউটার ফ্যাকাল্টিদের প্রত্যাশা পূরণ করবে না বলে অভিযোগ করেছেন সংঘের সভাপতি প্রণব দেবনাথ৷ তাঁর অভিযোগ, সরকারীভাবে ২০০৮-২০১৫ পর্যন্ত দুই ধাপে রাজ্যের কম্পিউটার ফ্যাকাল্টিদের ব্যয়িত অর্থের হিসাব নেই৷ বয়স উত্তীর্ণ ফ্যাকাল্টিদের পুনঃনিয়োগ, মানবিক দৃষ্টিকোন থেকে ৭০০ জন চাকরীচ্যুত ফ্যাকাল্টিদের ন্যায্য বকেয়া মিটিয়ে দেওয়ার দাবীতে আন্দোলন তেজী করা হবে বলেও দাবী করেছেন কম্পিউটার শিক্ষক সংঘের সভাপতি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top