News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে হারানো জমি উদ্ধারে তৎপর কংগ্রেস
Image

বিশালগড়ে হারানো জমি উদ্ধারে তৎপর কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১২ ডিসেম্বর৷৷ বিধানসভা ভোটের বিউগল বেজে উঠতেই ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তি পুনরুদ্ধারে মাঠে নেমেছে কংগ্রেস৷ মঙ্গলবার রাজ্য সফরে এসেছেন পশ্চিম জেলার কংগ্রেস পর্যবেক্ষক বিধায়ক রাজকুমার ইমো সিং৷ বিশালগড় বাজারে ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সভায় বামেদের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজকুমার ইমো সিং৷ তাঁর মতে বিশালগড় কংগ্রেসের শক্তঘাঁটি৷ গত ২৪ বছরে বাম শাসনে উন্নয়ন হয়েছে ক্যাডারদের৷ বড়বড় দালানবাড়ি তৈরী করে উন্নয়ন গল্প শুনিয়ে মানুষকে শোষণ করছে বামেরা৷ স্বৈরাচারী বামফ্রন্ট এবং সাম্প্রদায়িক বিজেপি রুখতে ঘরকোনে কংগ্রেসীদের ভোটের ময়দানে ঝাপিয়ে পড়ার আহ্বান রেখেছেন শ্রীসিং৷ মোদি ও মানিক সখ্যতায় চিটফান্ড কেলেঙ্কারীর সিবিআই তদন্ত হচ্ছেনা৷ কংগ্রেস ক্ষমতায় ফিরলে চিটফান্ড কেলেঙ্কারীর নায়কদের খুঁজে বের করে টাকা ফেরতের চেষ্টা হবে বলে জানিয়েছেন তিনি৷ উপস্থিত ছিলেন পিসিসি সম্পাদক জয়দুল হুসেন, যুব কংগ্রেসের  প্রদেশ সভাপতি সুশান্ত চক্রবর্তী, মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক প্রমুখ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top