News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএনএল কর্মীদের ধর্মঘটে পরিষেবা বিঘ্নিত
Image

বিএসএনএল কর্মীদের ধর্মঘটে পরিষেবা বিঘ্নিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ বি এস এন এলের কর্মীদের নিয়মিতকরণের দাবীতে আন্দোলনমুখী কর্মচারীরা৷ মঙ্গলবার অল ইউনিয়ন এন্ড এসোসিয়েশন অফ বিএসএনএল রাজ্য শাখাও দুদিনের ধর্মঘটে সামিল হয়েছেন৷ কামান চৌমুহনী ভারতীয় দূর সঞ্চার নিগম লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে ধর্মঘটে সামিল হয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন৷ ইউনিয়নের রাজ্য শাখার কনভেনার শিবশঙ্কর চৌধুরী অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার বিএসএনএলকে বেসরকারীকরণ করার চেষ্টা চালাচ্ছে৷ কর্মচারীদের বেতন পুণর্বিন্যাস নিয়েও কেন্দ্রীয় সরকারের উদাসীনতাকে দায়ী করেন তিনি৷ তার অভিযোগ, ভারত সঞ্চার নিগম লিমিটেডের ৭০ হাজার টাওয়ারগুলিকে বেসরকারী কোম্পানীগুলির হাতে তোলে দিয়ে লাভজনক সংস্থটাকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে কেন্দ্র৷ বিএসএনএলের হাজার হাজার কর্মচারীদের বেতন পুনর্বিন্যাস ইস্যুতে আন্দোলনের ঝাঁচ বাড়াচ্ছে বলেও সমালোচনায় মুখর হয়েছেন অল ইউনিয়ন এন্ড এসোসিয়েশন অফ বিএসএনএল রাজ্য শাখার নেতৃত্বরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top