News Flash

  • Home
  • Uncategorized
  • সন্তানের দেখাশুনার জন্য মহিলা কর্মচারীরা ছুটি পাবেন দুই বছর
Image

সন্তানের দেখাশুনার জন্য মহিলা কর্মচারীরা ছুটি পাবেন দুই বছর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷  রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত মহিলা কর্মচারীরা এখন থেকে তাদের ১৮ বছরের নীচের সন্তানের দেখাশুনা, পড়াশুনা, অসুস্থতার সময় বাচ্চাদের যত্ন ইত্যাদির জন্য ৭৩০ দিন অর্থাৎ দুই বছর ছুটি ভোগ করতে পারবেন৷ আজ রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান তথ্য  ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা৷ তিনি আরও জানান, ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস রুলস-১৯৮৬ এর ১৩তম সংশোধন করে চাইল্ড কেয়ার লিভ্ রুলসটি অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এতে বলা হয়েছে যে, রাজ্য সরকারের মহিলা কর্মচারীরা তাদের স্বাভাবিক ছুটির বাইরেও সন্তানের দেখাশুনা, পড়াশুনা, অসুস্থতার সময় যত্ন করার জন্য সন্তানের ১৮ বছরের নীচে পর্যন্ত এই ছুটি ভোগ করতে পারবেন৷ মহিলা কর্মচারীরা যেকোনো সময় এই ছুটির জন্য আবেদন করতে পারবেন৷ একসঙ্গে বা প্রয়োজন অনুসারে ধাপে ধাপেও এই ছুটির জন্য আবেদন  জানানো যাবে৷ দুটি সন্তানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য বলে তথ্য সংসৃকতি মন্ত্রী সাংবাদিকদের জানান৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top