News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তনু হত্যাকান্ডে সিবিআই তদন্তের মামলা রাজ্য ও কেন্দ্র সরকারকে নোটিশ হাইকোর্টের
Image

শান্তনু হত্যাকান্ডে সিবিআই তদন্তের মামলা রাজ্য ও কেন্দ্র সরকারকে নোটিশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷  শান্তনু ভৌমিক হত্যাকান্ডে সিবিআই তদন্ত চেয়ে ত্রিপুরা উচ্চ আদালতে দায়েরিকৃত মামলা নিয়ে মঙ্গলবার সকালে শুনানি হয়েছে৷ আদালত মামলাটি গ্রহণ করে রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট সকলকে নোটিশ জারি করেছে৷ আদালতে মামলাটি দায়ের করা হয় গতকাল৷ সে অনুযায়ী আজ সকালে প্রথমেই ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি জাস্টিস টি ভাইপেই এবং জাস্টিস শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চে মামলাটি উত্থাপিত হয়৷ শুরুতেই প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের আইনজীবী সম্রাট করভৌমিক এই হত্যাকান্ডের তদন্ত ভার কেন সিবিআইকে দেওয়া প্রয়োজন তাঁর ব্যাখ্যা করে আদালতের সামনে বক্তব্য উপস্থাপন করেন৷ সংশ্লিষ্ট পিটিশনে অবশ্য বিষয়গুলির আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে৷ আদালত আইনজীবীর বক্তব্য শুমে মামলাটি গ্রহণ করার সিদ্ধান্ত নেয়৷ সে অনুযায়ী রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং সিবিআইকে নোটিশ জারি করেছে দুই সদস্যের ডিভিশন বেঞ্চ৷ আগামী ২০ তারিখ পুনরায় শুনানির দিন ধার্য হয়েছে৷ ফলে এর আগেই সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে তাঁদের মতামত জানাতে হবে৷ মামলার আজকের শুনানির পর আইনজীবী সম্রাট করভৌমিক এই হত্যাকান্ডের তদন্ত রাজ্য পুলশি কর্তৃক গঠিত সিটি সঠিকভাবে করছে না  বলে অভিযোগ করেন৷ তিনি বলেন, এই মামলায় সে সব ধারা প্রয়োগ করা হয়েছে তা বর্তমান আইনি ব্যবস্থা থেকে বাতিল হয়ে গেছে৷ রাজ্য পুলিশের তদন্ত সঠিকভাবে হচ্ছে না৷ সে কারণেই সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে৷ গত ২০ সেপ্ঢেম্বর শান্তনু ভৌমিককে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর জওয়ানদের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় এবং এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও বিস্তর সন্দেহ রয়েছে৷ ফলে সত্য উদঘাটনে সিবিআই তদন্ত প্রয়োজন এবং আদালতের সামনে পেশ করা যুক্তিগুলির গ্রহণযোগ্যতা স্বীকার করেছেন মহামান্য আদালত এবং সে অনুযায়ী সংশ্লিষ্ট সকলকে নোটিশ জারি করা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top