News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার যোগের কোনও ডেডলাইন রইল না, সিদ্ধান্ত কেন্দ্রের
Image

ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার যোগের কোনও ডেডলাইন রইল না, সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি, ১৩ র (হি.স.): অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কের নির্দিষ্ট সময়সীমা পিছিয়ে দিল কেন্দ্রীয় সরকার| এর আগে কেন্দ্রীয় নির্দেশ ছিল, ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ করতে হবে| নইলে অ্যাকাউন্ট বন্ধ করা হবে| কিন্তু, বুধবার কেন্দ্রের তরফে নোটিশে জানানো হয়েছে, কোনও নির্দিষ্ট সময়সীমা নেই| অর্থাত্ আর কোনও ডেডলাইন রইল না|
উল্লেখ্য, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) ২০০২ আইনে কেন্দ্রের নির্দেশ ছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ড ও অন্যান্য বিমা পলিসির সঙ্গে আধার যোগ বাধ্যতামূলক| ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার যোগের শেষ দিন ধার্য হয়েছিল চলতি বছরের ডিসেম্বর মাসের ৩১ তারিখ| কিন্তু, বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কোনও নির্দিষ্ট সময়সীমা নেই| গত সপ্তাহে কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্কের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়াতে চায় কেন্দ্র| এরপর বুধবার কেন্দ্রের তরফে কোনও ডেডলাইন না রেখে বিবৃতি দিয়ে জানানো হল, ‘কোনও নির্দিষ্ট সময়সীমা নেই|’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top