News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধে
Image

ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধে

ভূবনেশ্বর, ১৩ ডিসেম্বর (হি.স.) : ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধেই৷ এই ঘটনায় ক্ষোভে ফেটে পরেছেন স্কুলের অভিভাবকরা৷ ফের স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে৷
ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়৷ অভিযোগ, গত একমাস ধরে লাগাতার ওই ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করত স্কুলের প্রধানশিক্ষক৷ পড়ানোর নাম করেই ওই মেয়েটির গায়ে হাত দিত অভিযুক্ত ব্যক্তি৷ ক্লাসের পর মাঝে মধ্যেই এক্সট্রা ক্লাসের দোহাই দিয়ে তাকে বাড়িতে কিংবা স্কুলেই নিজের ঘরে ডাকত ওই অভিযুক্ত ব্যক্তি৷ স্কুলের প্রধানশিক্ষক হওয়ার জন্য হেনস্থার শিকার হলেও ভয়ে মেয়েটি মুখ ফুটে কিছু বলতে পারত না৷ কিন্তু গত কয়েকদিন ধরে হেনস্থার মাত্রা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে মেয়েটি ওই সমস্ত ঘটনা তার মা বাবাকে জানায়৷ এরপরই ক্ষোভে ফেটে পরেন অভিভাবকরা৷ স্কুলে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ এমনকি অভিযুক্ত ব্যক্তিকে হাতের নাগালে পেয়ে তাকে মারধোর শুরু করে উত্তেজিত জনতা৷ এরপর পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্ত ব্যক্তিকে৷ প্রধানশিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে মেয়েটির অভিভাবকরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top