News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি-র শীর্ষে মহিলানেত্রী অমরদীপ কউর
Image

সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি-র শীর্ষে মহিলানেত্রী অমরদীপ কউর

রাঁচি, ১২ ডিসেম্বর (হি.স.) : শারীরিক অসুস্থতার কারণে সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত৷ সাধারণ সম্পাদক পদে প্রথমবার মহিলা মুখ এনে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুকে ফের টেক্কা দিল এআইটিইউসি৷ রাঁচিতে সংগঠনের তিনদিনের জেনারেল কাউন্সিল অধিবেশন থেকে তাঁর জায়গায় সর্বসম্মতির ভিত্তিতে বসলেন উপসাধারণ সম্পাদক অমরদীপ কউর৷ শ্রমিক সংগঠনের শীর্ষ পদে মহিলানেত্রীর অাসাকে যুগান্তকারী পদক্ষেপ বলে বর্ণনা করে গুরুদাসবাবু বলেন, ‘‘শারীরিক অসুস্থতার কারণে সংগঠনের সব কর্মসূচিতে যোগ দিতে পারছি না৷ তাই সরে দাঁড়ালাম৷৷’’
সংগঠন সূত্রের খবর, টানা ৫বার সম্মেলন থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তিনি৷ দীর্ঘ ১৭ বছর সংগঠনের শীর্ষ পদে থাকার নজিরও একমাত্র তাঁরই রয়েছে৷ এদিকে গুরুদাসবাবু সরে দাঁড়ানোয় সর্বসম্মতিক্রমে যেভাবে মহিলানেত্রীকে সংগঠনের শীর্ষ পদে বসানো হল, তার নজির কমিউনিস্ট পার্টিতে এই প্রথম৷ সেদিক থেকে দেখতে গেল ‘সংসারে’র বড় ভাই সিপিএমকে টেক্কা দিল সিপিআই৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top