News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যাজুয়েলদের নির্বাচনের পর নিয়মিত, জানালেন অধিকর্তা
Image

ক্যাজুয়েলদের নির্বাচনের পর নিয়মিত, জানালেন অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মীরা নিয়মিতকরণ ইস্যুতে ক্রমশ আন্দোলনের ঝাঁচ বাড়াচ্ছে৷ স্বাস্থ্য দপ্তর, উদ্যান বিভাগের ক্যাজুয়েল কর্মীদের লাগাতর আন্দোলন চলছে সরকারের বিরুদ্ধে৷ নয়া সংযোজন হয়েছে উপজাতি কল্যাণ দপ্তরের অধীনে কর্মরত টিএসএটিসি’র শিক্ষক ও অশিক্ষক কর্মীচারীরা৷ অভিযোগ, ৯ বছর ধরে  নিয়মিতকরণের প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে৷ ৫ দিন ধরে আগরতলার সুপারিবাগান উপজাতি কল্যাণ দপ্তরের অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছে অনিয়মিত কর্মীরা৷ শহরের বুকে উপজাতি সংসৃকতির একমাত্র ডিগ্রী কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা নিয়মিতকরণের জন্য আন্দোলন চরম সময়সীমায় পৌঁছতেই নড়েচড়ে বসেছে উপজাতি কল্যাণ দপ্তর৷ বিধানসভা নির্বাচনের পর নিয়মিতকরণের আশ্বাস দিয়ে দপ্তরের অধিকর্তা আন্দোলন প্রত্যাহার করে নিতে সফল হয়েছেন৷ ভোটকে পঁুজি করে ক্ষুব্ধ টিএসএটিসি’র শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্দোলন শ্লথ করতে দপ্তরের অধিকর্তার আশ্বাস কার্যকরী না হলে, অনির্দিষ্টকালের জন্য দপ্তরের প্রধান ফটক অবরোধ করে দেওয়ার হুশিয়ারী দিয়েছেন আন্দোলনকারীরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top