News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণব মুখোপাধ্যায়ের ৮২ তম জন্মবার্ষিকী, শুভেচ্ছা মোদী ও মমতার
Image

প্রণব মুখোপাধ্যায়ের ৮২ তম জন্মবার্ষিকী, শুভেচ্ছা মোদী ও মমতার

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহার শহরের সন্নিকটে মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| সোমবার তাঁর ৮২ তম ছিল জন্মদিন ছিল| এদিন মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী| পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতির দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী|

নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রণব দা’র সঙ্গে কথা হল এবং তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে| তিনি চিরকাল মানুষের মনে থাকবেন| প্রণব দা’র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি| শুধু প্রধানমন্ত্রীই নন, প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| মমতার শুভেচ্ছা বার্তা, ‘শ্রী প্রণব মুখার্জির জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা|’ হিন্দুস্থান সমাচার| রাকেশ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top