News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির বিজয়রথ আটকাতে ত্রিপুরা থেকে জোট গড়ে অগ্রসর হতে চাইছে কংগ্রেস ও তৃণমূল
Image

বিজেপির বিজয়রথ আটকাতে ত্রিপুরা থেকে জোট গড়ে অগ্রসর হতে চাইছে কংগ্রেস ও তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ ১৮’র নির্বাচনী বিউগল বেজে গিয়েছে৷ জমে উঠছে পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের জমজমাট লড়াই৷ ২৪ বছরের ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য মাটি কামড়ে ধরে রাখতে মরিয়া শাসক শিবির৷ রাজ্য রাজনীতির মেরুকরণে বিরোধী রাজনৈতিক শক্তি হিসাবে ভারতীয় জনতা পার্টির উত্থান৷ বাম ও বিজেপি রুখতে এবং দ্বিতীয় স্থানের গত ২৪ বছরের ট্রেডিশান ধরে রাখতে তৎপর কংগ্রেস৷ সাংগঠনিক দুর্বলতা, কর্মী স্বল্পতা দূর করে ভোটের ময়দানে বামেদের বিরুদ্ধে অবাম ও অ-বিজেপি জোটের পথে এগুচ্ছে কংগ্রেস৷ ত্রিপুরাতে এক প্রকার সাইনবোর্ডের সমপর্যায়ে থাকা তৃণমূল কংগ্রেস এবং উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির সঙ্গে মহাজোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কংগ্রেস৷ ১৯’র লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরার বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে মমতা ও সোনিয়া জোটের পথে অগ্রসর হচ্ছে বলেই খবর৷ সাংগঠনিক শক্তির উপর ভিত্তি করে তৃণমূল এবং কংগ্রেস বামেদের বিরুদ্ধে জোরদার লড়াই করতে দু দলের শীর্ষ নেতাদের একপ্রস্থ বৈঠক শেষ করে নিয়েছেন দিল্লীতে৷ বিশ্বস্থ সূত্রের খবর গুজরাট এবং হিমাচলের ফলাফলের উপর ত্রিপুরার জোট কিংবা নির্বাচনী প্রচার শুরু করবেন হাইকমান্ড৷ কলকাতা তপসিয়া ভবন এবং এ আই সি সি সূত্রের খবর দুই রাজ্যে কংগ্রেস ভালো ফলাফল করলে জানুয়ারী মাসে রাহুল ও মমতা এক মঞ্চে জোটের প্রচরে অংশগ্রহণ করবেন৷ দলীয় প্রার্থীদের আসন বন্টন, নির্বাচনী এজেন্ডা, নির্বাচনী ইস্তেহার রুপায়নে চরম সীমান্ত গ্রহন করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্ধ্যোপাধ্যায়৷ কলকাতার পরিবর্তনের কারিগর মতাকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে ময়দানে নামবে কংগ্রেস ও তৃণমূল জোটের নেতারা৷ রাজ্যে ক্রমবর্ধমান বিজেপির বিরুদ্ধে লড়াই করতে মমতার স্বচ্ছ ইমেজকে কাজে লাগানো হবে৷ ত্রিপুরার বহু উত্থান পতনের স্বাক্ষী বিবেকানন্দ ময়দানে মমতা ও রাহুল গান্ধীর সমাবেশের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে এক নতুন দিশা দেখানো ন্ডহন্েব৷ সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিজয়রথ আটকাতে জাতীয় রাজনীতির ময়দানে মমতাকে জোটের প্রোজেক্ট করতেই ত্রিপুরা থেকে কংগ্রেস ও তৃণমূল জোটের জন্য অগ্রসর হচ্ছে৷ ত্রিপুরায় বিজেপি সরকার বদলের স্বপ্ণ বাস্তাবায়ন করতে পারলে বড়সড় ধাক্কা খাবে জাতীয় রাজনীতিতে কংগ্রেস৷ জাতীয় রাজনীতিতে শিবরাত্রির শলতে বাতির মতো জ্বলতে থাকা কমিউনিস্টদের বিদায় কংগ্রেসের মূল লক্ষ্য নয়৷ লক্ষ্য একটাই বিজেপির উত্থান রুখা৷ রাজ্যে সরকার বদলের জন্য অবাম সমস্ত দল জোট না করলে সরকার দল অসম্ভব সহজেই আনুমেয়৷ গত বিধানসভা নির্বাচনের কংগ্রেসের প্রায় সংরক্ষিত ৪৬ শতাংশ ভোট বিভাজন হয়েছে৷ শাসক দলের ভোট ব্যাঙ্কে এখনো থাবা বসাতে পারেনি বিজেপি কংগ্রেস কেউ৷ রাজনৈতিক রসায়নে বিধানসভা ভোটের আগে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জোটের প্রচারে রাহুল ও মমতাকে নিয়ে জোটের প্রচার ভোটারদের প্রভাবিত করতে পারবে কি? নাকি ভোট বিভাজনে বাজিমাত করবে শাসক শিবির তাকে নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top