News Flash

  • Home
  • Uncategorized
  • সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে তপ্ত সোপিয়ান, চলছে গুলির লড়াই
Image

সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে তপ্ত সোপিয়ান, চলছে গুলির লড়াই

শ্রীনগর, ১০ ডিসেম্বর (হি.স.) : সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে সেনাবাহিনীর৷ সেনা অভিযান শুরু হতেই জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা৷ ফলে শুরু হয় গুলির লড়াই৷ দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের কথা স্বীকার করে নিয়েছেন এসএসপি এএস দিনকর৷ তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ জম্মু-কাশ্মীরের ওই এলাকার দু’টি গ্রামের মাঝে জঙ্গিরা ডেরা বেঁধেছে বলে খবর পায় সেনাবাহিনী৷ তার পরই গানাওপারা ও বার্থিপোরা নামের ওই দুই গ্রামের মাঝামাঝি ওই এলাকায় হানা দেয় জওয়ানদের একটি দল৷
সেনা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে৷ গুলির লড়াই চলাকালীনই জঙ্গিরা পালিয়ে যায়৷ ফলে কাউকে সেখান থেকে ধরতে পারা যায়নি৷ তবে সেনাবাহিনীর ধারণা, ওই জঙ্গিরা এখনও ভারতের মধ্যেই রয়েছে৷ এখনও সীমান্ত পার করে পাক অধিকৃত কাশ্মীরে যেতে পারেনি৷ তবে কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াই নতুন নয়৷ প্রায় প্রতিদিনই সেখানে সেনাবাহিনীকে লড়তে হয় পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে৷ গুলির লড়াইও প্রায় প্রতিনিয়তই হয়৷ সেনা জওয়ানদের হাতে জঙ্গিদের মৃত্যুও হয় অধিকাংশ ক্ষেত্রে৷ আবার ধরাও পড়েছে অনেকে৷ তাদের কাছ থেকে বহুবার পাকিস্তানের নানা নথিও মিলেছে৷ কিন্তু কোনওবারই পাকিস্তানের তরফে তাদের সেদেশের নাগরিক বলে স্বীকার করা হয়নি৷ তাদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে সেনার তরফে৷ সেনাবাহিনীর ধারণা, খুব শীঘ্রই তাদের ধরা হবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top