News Flash

  • Home
  • Uncategorized
  • নাহারগড় দুর্গ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা ব্যক্তি আত্মহত্যা করেছেন : রিপোর্ট
Image

নাহারগড় দুর্গ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা ব্যক্তি আত্মহত্যা করেছেন : রিপোর্ট

জয়পুর, ১০ ডিসেম্বর (হি.স.): খুন নয়, আত্মহত্যা করেছেন রাজস্থানের নাহারগড় দুর্গ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ব্যক্তি | এমনটাই দাবি করেছে ফরেনসিক রিপোর্ট।
পদ্মাবতী বিতর্ক চলাকালীন গত ২৪ নভেম্বর রাজস্থানের নাহারগড় দুর্গ থেকে চেতন সাইনি নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয় | যা নিয়ে অশান্তি তীব্র হয় | অভিযোগ ওঠে তাঁকে খুন করা হয়। তবে ফরেনসিক বিশেষজ্ঞদের দাবি, চেতন সাইনি নামে ওই ব্যক্তি আত্মহত্যা করেন। মৃতের ভিসেরা রিপোর্ট সহ অন্য কয়েকটি রিপোর্টের ভিত্তিতে ফরেনসিক বিশেষজ্ঞরা দাবি করেছেন, খুন নয়, চেতন সাইনি আত্মহত্যা করেন। এ ব্যাপারে চূড়ান্ত রিপোর্ট পুলিশে জমা দিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, ৪০ বছরের চেতনের দেহ উদ্ধার হয় দুর্গের বাইরের প্রাচীর থেকে ঝুলন্ত অবস্থায়। আশপাশে পাথরে এমন কিছু মন্তব্য লেখা ছিল, যা হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক অশান্তি বাধাতে যথেষ্ট। ফলে মনে হয়েছিল, ওই ব্যক্তিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবারও দাবি করে, ঘটনার দিনও তিনি নিয়মমাফিক কাজে গিয়েছিলেন, তাঁর আত্মহত্যার কোনও কারণ নেই।
কিন্তু মৃতের ভিসেরা রিপোর্ট সহ অন্য কয়েকটি রিপোর্টের ভিত্তিতে ফরেনসিক বিশেষজ্ঞরা দাবি করেছেন, খুন নয়, চেতন সাইনি আত্মহত্যা করেন।
তবে পুলিশ এখনও এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top