News Flash

  • Home
  • Uncategorized
  • জায়রা কান্ডে মহারাষ্ট্রের ডিজিপি ও ভিস্তারা এয়ারলাইন্সকে চিঠি দল মহিলা কমিশন
Image

জায়রা কান্ডে মহারাষ্ট্রের ডিজিপি ও ভিস্তারা এয়ারলাইন্সকে চিঠি দল মহিলা কমিশন

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : অভিনেত্রী জায়রা ওয়াসিমের বিমানে শ্লীলতাহানির ঘটনায় তত্পর জাতীয় মহিলা কমিশন। এই ঘটনায় রবিবার মহারাষ্ট্রের ডিজিপি ও ভিস্তারা এয়ারলাইন্সের এথিক্স অফিসারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।
দিল্লি থেকে মুম্বইগামী রাতের বিমানে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ রয়েছে তাঁর এক সহযাত্রীর বিরুদ্ধে। সেই অশালীনতার ঘটনার কথা জানিয়ে গতকাল গভীর রাতে ইনস্টাগ্রামে পোস্ট করেন জায়রা।
অভিনেত্রী জায়রা ওয়াসিমের বিমানে শ্লীলতাহানির ঘটনায় মহারাষ্ট্রের ডিজিপি ও ভিস্তারা এয়ারলাইন্সের এথিক্স অফিসারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। ই-মেলে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা লিখেছেন, ‘অভিনেত্রী জায়রা ওয়াসিম যখন বিমানে তন্দ্রায় ছিলেন, তখন পিছন থেকে এক ব্যক্তি তাঁর পিঠে ও ঘাড়ে পা দেয় বলে অভিযোগ। গতকাল গভীর রাতে জায়রা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এয়ার ভিস্তার উড়ানে ভয়াবহ ঘটনার কথা জানিয়েছেন। তাঁর গাল বেয়ে চোখের জল নেমে আসছিল।’
রেখা আরও বলেছেন, ভিস্তারা এয়ারলাইন্স সংস্থা এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানালেও, পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের ডিজিপি ও ভিস্তারা সংস্থার আধিকারিককে এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। তাঁরা যদি সেটা করতে ব্যর্থ হন, তাহলে ১৯৯০ সালের মহিলা কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবেন তাঁরা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top