News Flash

  • Home
  • Uncategorized
  • কুয়াশার জেরে বিপর্যস্ত দিল্লির রেল পরিষেবা
Image

কুয়াশার জেরে বিপর্যস্ত দিল্লির রেল পরিষেবা

দিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : রাজধানী দিল্লিতে ঝাঁকিয়ে পড়েছে শীত। আর তার সঙ্গে প্রতিদিন সকালে পাল্লা দিয়ে বেড়ে চলেছে কুয়াশা। রবিবার সকালেও এর কোন পরিবর্তন হয়নি। অতিরিক্ত কুয়াশা জেরে কম দৃশ্যমানতার সৃষ্টি হয়েছে। সিগন্যাল দেখা যাচ্ছে না। তাই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। বদল করা হয়েছে বহু ট্রেনের সময়সূচি। রেলের তরফে জানানো হয়েছে দিল্লিতে ১৯ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সাতটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে।
গত দুইদিনে দিল্লিতে ঠান্ডা এবং কুয়াশা প্রকপ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। ওই দিন ৮ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে এবং ১৫ টি ট্রেনের সময় সূচি বদল করা হয়েছিল।
আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে সোমবারেও আবহাওয়ার কোন পরিবর্তন হবে না। তাপমাত্রা আরও কমবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতর সূত্রে দেওয়া হয়েছে। এদিকে একঝাঁক ট্রেন বাতিলের ফলে নাজেহাল অবস্থা যাত্রীদের। দিল্লিতে ট্রেন বাতিলের ফলে উত্তর ভারতের একাধিক রাজ্যে রেল পরিষেবা ভেঙে পড়েছে। এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের রেল পরিষেবা। কারণ দিল্লিতে থেকে বহু ট্রেন এইসব রাজ্যের উদ্দেশ্যে রওয়া হওয়ার কথা ছিল। কিন্তু কম দৃশ্যমানতার জেরে তা স্থগিত করে দেওয়া হয়েছে। ফলে দিল্লি স্টেশনে আটকে পড়েছে বহু যাত্রী।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top