News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব হকি লিগে ২-১ গোলে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত
Image

বিশ্ব হকি লিগে ২-১ গোলে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত

ভুবনেশ্বর, ১০ ডিসেম্বর (হি.স.) : বিশ্ব হকি লিগে ব্রোঞ্জ জিতল ভারত | রবিবার ২-১ গোলে জার্মানিকে হারিয়ে বিশ্ব হকি লিগ ফাইনালে ব্রোঞ্জ জিতল ভারত । ভারতের হয়ে গোল করেন এসভি সুনীল ও হরমনপ্রীত সিংহ।
বিশ্ব হকি লিগে এদিন তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে ২-১ গোলে জার্মানিকে হারিয়ে দেয় ভারত | এদিন চোট ও অসুস্থতার জন্য জার্মানির বেশ কয়েকজন খেলোয়াড় দলে ছিলেন না। ফলে মাত্র ১১ জনকে নিয়ে খেলতে নামে জার্মানি। রিজার্ভ বেঞ্চে কেউ ছিলেন না। তা সত্ত্বেও তারা দারুণ পারফরম্যান্স দেখায়। ভারতকে রীতিমতো লড়াই করে জিততে হয়। ২১ মিনিটে সুনীল ভারতকে এগিয়ে দেন। ৩৬ মিনিটে সেই গোল শোধ করে দেন মার্ক অ্যাপেল। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে ব্রোঞ্জ এনে দেন হরমনপ্রীত।
এর আগে ২০১৫ সালে রায়পুরে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতাতেও ব্রোঞ্জ পেয়েছিল ভারত। এবারও একই ফল হল।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top