News Flash

  • Home
  • Uncategorized
  • এবার দেশব্যাপী মদ নিষিদ্ধ দাবি জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
Image

এবার দেশব্যাপী মদ নিষিদ্ধ দাবি জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): দেশব্যাপী মদ নিষিদ্ধ করার জোরাল সওয়াল করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রবিবার একটি জনসভায় এই দাবি করেন তিনি ৷ পাশাপাশি মদের কুপ্রভাব নিয়ে জনমানসে সচেতনতা বৃদ্ধি করতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী ।
মুখ্যমন্ত্রীর পদের সেকেন্ড ইনিংস শুরুর পরই নিজের রাজ্যে মদ নিষিদ্ধ করেছিলেন নিতীশ কুমার৷ এবার দেশজুড়ে অ্যালকোহলের উপরে নিষেধাজ্ঞার দাবি তুললেন তিনি৷ রবিবার একটি জনসভায় এই দাবি করেন তিনি৷পাশাপাশি মদের কুপ্রভাব নিয়ে জনমানসে সচেতনতা বৃদ্ধি করতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী ।
মদ নিষিদ্ধ করার বিষয়ে এদিন কংগ্রেস ও বামেদের তীব্র আক্রমণ করেন বিহারের মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, কেন বিরোধীরা মদ নিষিদ্ধ করার বিষয়ে প্রচার করেন না? জেডিইউ সভাপতি বলেন, যদি গুজরাট, বিহারে মদ নিষিদ্ধ হতে পারে, তাহলে গোটা দেশে কেন হবে না?
নীতীশ স্মরণ করিয়ে দেন, সব ধর্মে মদসেবনের সমালোচনা করা হয়েছে। তাঁর মতে, এখন দেশের সর্বত্র যদি মদ নিষিদ্ধ করা হয়, তাহলে তা সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থক উদাহরণ হবে। একইসঙ্গে, এর মাধ্যমে সব ধর্মকে সম্মান জানানোও সম্ভব হবে।
একইসঙ্গে নিতীশ কুমারের দাবি, দেশে অপরাধ হার কমতে পারে অনেকাংশে যদি অ্যালকোহলের উপরে নিষেধাজ্ঞা জারি করা যায়৷ পাশাপাশি পথ দুর্ঘটনার ঘটনাও হ্রাস পাবে বলে তিনি অভিমত প্রকাশ করেন৷ মদের কুপ্রভাব নিয়ে জনমানসে সচেতনতা বৃদ্ধি করতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী ।প্রসঙ্গত, ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ করেন মুখ্যমন্ত্রী নীতীশ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top