News Flash

  • Home
  • Uncategorized
  • ঋত্বিক-অভিমন্যুর দাপটে গুজরাটের বিরুদ্ধে রানের পাহাড়ে বাংলা
Image

ঋত্বিক-অভিমন্যুর দাপটে গুজরাটের বিরুদ্ধে রানের পাহাড়ে বাংলা

কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.) : গুজরাটের বিরুদ্ধে রনজি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ইনিংসে রানের পাহাড়ে বাংলা। সৌজন্যে ঋত্বিক চ্যাটার্জির দুরন্ত দ্বিশতরান ও অভিমন্যু ঈশ্বরনের শতরান । বড় কোনও অঘটন না ঘটলে মনোজ তিওয়ারিদের রনজি সেমিফাইনাল খেলা প্রায় নিশ্চিত।
বাংলার ৩৫৪ রানের জবাবে গুজরাত প্রথম ইনিংসে তোলে ২২৪। ১৩০ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলা তুলেছিল ১ উইকেটে ১৭৭। অভিমন্যু ঈশ্বরণ ৯৩ রানে ও ঋত্বিক চ্যাটার্জি ৪০ রানে অপরাজিত ছিলেন। রবিবার অভিমন্যু ১১৪ রান করে আউট হন। প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন অভিমন্যু। দুবার দুই ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন অভিমন্যু। অধিনায়ক মনোজ তিওয়ারি করেন ৫৯।
এদিকে, অভিমন্যু ও মনোজ আউট হলেও মনঃসংযোগ হারাননি ঋত্বিক। তিনি দাপটের সঙ্গে ব্যাট করে দ্বিশতরান পূর্ণ করেন। চতুর্থ দিনের খেলার শেষে বাংলার সংগ্রহ ৪ উইকেটে ৪৮৩। ঋত্বিক চ্যাটার্জি ২১৩ রানে ও অনুষ্টুপ মজুমদার ৬ রানে ক্রিজ়ে রয়েছেন।
দুই ইনিংস মিলিয়ে বাংলা ৬১৩ রানে এগিয়ে। আর একদিন খেলার বাকি। ম্যাচ ড্র হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top