News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তনু হত্যা মামলায় আরও দুইজন গ্রেপ্তার
Image

শান্তনু হত্যা মামলায় আরও দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ৷

শান্তনু ভৌমিক হত্যাকান্ডে আরও দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ৷ ছবি নিজস্ব৷

বৃহস্পতিবার রাতে মান্দাই থানার পুলিশ কাকতলী পাড়া থেকে রাকেশ দেববর্মা (২৫) এবং বাবুধন পাড়া থেকে জীতেন্দ্র দেববর্মাকে (৫০) আটক করেছে৷ তাদের শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ৷ আদালত তাদের জেল হেপাজতে পাঠিয়েছে৷ পাশাপাশি আগামী রবিবার তাদের টিআই প্যারেডের নির্দেশ দিয়েছে আদালত৷ আগামী সোমবার তাদের পুনরায় আদালতে তোলা হবে৷ উল্লেখ্য, গত ২০ সেপ্ঢেম্বর মান্দাই এলাকায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক শান্তনু ভৌমিক৷ এই খুনের ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ৷ তারা হলেন বিকাশ দেববর্মা, স্বপন দেববর্মা  এবং শচীন্দ্র দেববর্মা৷ বৃহস্পতিবার রাতে আরো দুজনকে পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top