News Flash

  • Home
  • Uncategorized
  • প্যাটেল সংরক্ষণ নিয়ে এই প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী
Image

প্যাটেল সংরক্ষণ নিয়ে এই প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী

লুনাওয়াডা, ৯ ডিসেম্বর (হি.স.) : নাম না করে প্যাটেল সংরক্ষণ নিয়ে এবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস এর আগেও মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার মুসলিম বন্দুদের বলতে চাই, তারা কি দেশের অন্য কোথাও আপনাদের সংরক্ষণ দিয়েছে? এটা থেকে কি প্রমাণিত হয় না যে তারা মিথ্যা প্রতিশ্রুতি দেন। এখন তারা এখানকার (গুজরাট) এক সম্প্রদায়কে বিশেষ সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কোথা থেকে তারা এই সংরক্ষণ দেবে। যদি তারা সংরক্ষণ দিতে চায় তবে অন্যান্য অনগ্রসর শ্রেণী, আদিবাসী, তপশীলি জাতির সংরক্ষণিত আসন থেকে ছিনিয়ে নিয়ে দিতে হবে।’
উল্লেখ্য গুজরাট নির্বাচনের আগে রাজ্যের পাতিদার বা প্যাটেল সংরক্ষণ স্বপক্ষ সরব হয়েছিলেন রাহুল গান্ধী। রাজ্যের প্যাটেল সংরক্ষণ আন্দোলনের ও পাতিয়াদার আমানত আন্দোলন সমিতির নেতার সঙ্গে জোট গড়ে গুজরাটের বিধানসভার নির্বাচন লড়ছে। ভোটে জিতলে প্যাটেলদের জন্য সংরক্ষণ করবে জানিয়েছেন রাহুল গান্ধী। এদিকে পাতিদার সংরক্ষণ নিয়ে এই প্রথম মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে শনিবার গুজরাটের প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top