News Flash

  • Home
  • Uncategorized
  • দফাওয়ারি অবরোধ ঃ রাজ্যে বাতিল হতে পারে রাজধানী এক্সপ্রেস
Image

দফাওয়ারি অবরোধ ঃ রাজ্যে বাতিল হতে পারে রাজধানী এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ চাকুরীচ্যুত ১০৩২৩ জন শিক্ষকদের একাংশের রেল ও জাতীয় সড়ক অবরোধের কারণে আগরতলা থেকে দূরপাল্লার ট্রেন চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে৷ শুধু তাই নয়, লোক্যাল ট্রেন চলাচলও অনিশ্চিত হয়ে পড়েছে৷ এমনকি আগামী দিনে রাজ্যে রাজধানী এক্সপ্রেসের পরিষেবা বাতিল হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে৷
শুক্রবার রাজধানী এক্সপ্রেস ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলায় আসতে পারেনি৷ অবরোধ আন্দোলনের জেরে রাজধানী এক্সপ্রেস কুমারঘাট স্টেশনে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধর্মনগর স্টেশনে এসে থেমে যায়৷ জানা গেছে, রাজধানী এক্সপ্রেস শুক্রবারই বদরপুর ফিরে গেছে৷ রেল সূত্রে খবর, আগামী সোমবার বদরপুর স্টেশন থেকে আনন্দবিহারের উদ্দেশ্যে রওয়ানা দিতে পারে রাজধানী এক্সপ্রেস৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে এমনটাই চিন্তাভাবনা করছে৷ এদিকে, কাঞ্চণজঙ্ঘা এক্সপ্রেস বর্তমানে ধর্মনগর স্টেশনে রয়েছে৷ সূচী অনুযায়ী শনিবার আগরতলা থেকে শিয়ালদহ এর উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের৷ কিন্তু, রেল অবরোধের জেরে এই ট্রেন আজ আগরতলায় আসতে পারেনি৷ ফলে, আগামীকাল ধর্মনগর স্টেশন থেকে শিয়ালদহ’র উদ্দেশ্যে রওয়ানা দিতে পারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ এবিষয়েও পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে এমনটাই চিন্তাভাবনা করছে৷
এদিকে, শনিবার আগরতলা থেকে ধর্মনগর ও শিলচর সমস্ত লোক্যাল ট্রেন বাতিল করা হয়েছে৷ রেল সূত্রে খবর, অবরোধ প্রত্যাহার নাহলে এই রুটে অনির্দিষ্টকালের জন্য সমস্ত ট্রেন বাতিল থাকবে৷
এদিকে, এই অবরোধ আন্দোলনকে ঘিরে রাজ্য সরকারের ভূমিকায় রেলওয়ে বোর্ড প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে বলে জানা গেছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের কাছে রেলওয়ে বোর্ড রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করেছে৷ বিশেষ করে, এদিন রাজধানী এক্সপ্রেস রেল অবরোধের ফলে বদরপুরে ফিরে যাওয়ায় রাজ্যের পরিস্থিতি নিয়ে পর্যালোচনার প্রয়োজন বোধ করছে রেলওয়ে বোর্ড৷ আগামী দিনে রাজ্যে এধরনের পরিস্থিতি থাকলে রাজধানী এক্সপ্রেস আগরতলা থেকে বাতিল হতে পারে বলেও সম্ভাবনা দেখা দিয়েছে৷ রেলের জনৈক কর্তার বক্তব্য, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রেলওয়েকে সমস্ত তথ্য দেওয়া রাজ্য সরকারের দায়িত্ব৷ রেল অবরোধের বিষয়ে রাজ্য সরকারের তরফে আগাম কোন তথ্য জানা যায়নি৷ মূলত, আইজি আইন শৃঙ্খলার তরফে রেল পরিষেবা চালু রাখার ক্ষেত্রে সময় সময়ে রেলওয়েকে তথ্য দেওয়া হয়৷ কিন্তু, দুদিন আগে রেল অবরোধের ডাক দেওয়া সত্বেও রাজ্য সরকারের তরফে এই খবর পূর্বোত্তর সীমান্ত রেলওয়েকে জানানো হয়নি৷ রেল অবরোধের তথ্য আগাম জানা থাকলে আনন্দবিহার-আগরতলা রাজধানী এক্সপ্রেস এবং শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্থগিত করা হত৷ কিন্তু রাজ্য সরকারের গাফিলতির কারণে রাজধানী এক্সপ্রেসের মত গুরুত্বপূর্ণ ট্রেন সমস্যার মুখে পড়েছে৷ বিশেষ করে রাজধানী এক্সপ্রেসের এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন৷ এর মাশুল আগামী দিনে রাজ্য সরকারকে দিতে হতে পারে, ক্ষোভ প্রকাশ করে বলেন ঐ রেলওয়ে কর্তা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top