News Flash

  • Home
  • Uncategorized
  • অবরোধ ইস্যুতে রাজ্য সরকারের দর্শকের ভূমিকা রাষ্ট্রপতি শাসনকেই নিমন্ত্রণ দিচ্ছে
Image

অবরোধ ইস্যুতে রাজ্য সরকারের দর্শকের ভূমিকা রাষ্ট্রপতি শাসনকেই নিমন্ত্রণ দিচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ অবরোধ আন্দোলন নিয়ে দর্শকের ভূমিকা রাজ্য সরকারকে বিরাট সমস্যার মুখে ফেলতে পারে৷ রাজ্য সরকারের এই নীতি রাজ্যে রাষ্ট্রপতি শাসনকেই নিমন্ত্রণ জানাচ্ছে বলে মনে করা হচ্ছে৷ ১০৩২৩ জন শিক্ষকদের একাংশ শুক্রবার মনু থানাধীন এস কে পাড়াতে রেল এবং জাতীয় সড়ক অবরোধ করেছেন৷ এবিষয়ে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, অবরোধ তুলে দেওয়ার জন্য রাজ্য সরকার কোন ধরনের বল প্রয়োগ করবেনা৷ একই নীতি আইপিএফটির জাতীয় সড়ক অবরোধের সময়ও অবলম্বন করেছিল রাজ্য সরকার৷ টানা ১১ দিন জাতীয় সড়ক অবরুদ্ধ থাকলেও, তাদের তুলে দিতে রাজ্য সরকার বল প্রয়োগ করেনি৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্য সরকারের এই দর্শক সুলভ আচরণ রাজ্যে রাষ্ট্রপতি শাসনকে নিমন্ত্রণ জানাচ্ছে৷ আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের সুযোগ সুবিধা প্রদান রাজ্য সরকারের দায়িত্ব৷ যেকোন আন্দোলনের ফলশ্রুতিতে জনদুর্ভোগের দায় রাজ্য সরকারের উপরও বর্তায়৷ এক্ষেত্রে ১০৩২৩ জন শিক্ষকদের একাংশের রেল ও জাতীয় সড়ক অবরোধে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, এর দায় রাজ্য সরকারকেও নিতে হবে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷ তাদের বক্তব্য, জাতীয় সড়ক এবং রেল অবরোধের মতো অতি স্পর্শকাতর বিষয়ে রাজ্য সরকার কড়া হাতে মোকাবিলা করতে ব্যর্থ হওয়া রাজ্য পরিচালনায় অক্ষমতার প্রমাণ দিচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top