News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে বাড়িতে আগুন, দগ্ধ হয়ে মৃত্যু ভাই-বোনের
Image

বাংলাদেশে বাড়িতে আগুন, দগ্ধ হয়ে মৃত্যু ভাই-বোনের

ঢাকা, ৮ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের সিরাজগঞ্জে আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে মৃত্যু হল দুই শিশুর| মৃত দুই শিশু সম্পর্কে ভাই-বোন| বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ উপজেলার জালালপুর ইউনিয়নের বেকা গ্রামে অবস্থিত একটি বাড়িতে আগুন লাগে| সেই সময় ঘুমিয়েছিল সোহাগ (৭) ও তাঁর বোন আল্লাদি (৫)| আগুনের লেলিহান শিখায় গভীর রাতেই মৃত্যু হয় সোহাগের| পরে শুক্রবার ভোরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় অপর শিশুটিরও মৃত্যু হয়েছে|
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে দুই সন্তানকে ঘুম পাড়িয়ে পাশের বাড়িতে যান তাঁর মা| সেই সময় শর্টসার্কিটের কারণে ঘরে আগুন লেগে যায়| স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নেভানোর পর দগ্ধ অবস্থায় দুই ভাই-বোনকে হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, গভীর রাতেই মৃত্যু হয় সোহাগের| চিকিত্সায় সাড়া না দিয়ে শুক্রবার ভোরে মৃত্যু হয় আল্লাদির| দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার| শোকস্তব্ধ বেকা গ্রামের মানুষজনও|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top