News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরী হারানোর জ্বালায় শিক্ষকদের বিদ্রোহে দিনভর অবরুদ্ধ রাজ্য সচিবালয় ও বিধানসভা, বিদ্রোহীদের এড়ালেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে হতাশ চাকুরীচ্যুতরা
Image

চাকুরী হারানোর জ্বালায় শিক্ষকদের বিদ্রোহে দিনভর অবরুদ্ধ রাজ্য সচিবালয় ও বিধানসভা, বিদ্রোহীদের এড়ালেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে হতাশ চাকুরীচ্যুতরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ চাকুরী হারানোর জ্বালায় চাকুরীচ্যুত ১০৩২৩ বিদ্রোহী হয়ে উঠেছেন৷ তাঁদের বিক্ষোভে বৃহস্পতিবার

রাজ্য সচিবালয়ের সামনে ভিআইপি রোডে চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ৷ নিজস্ব ছবি৷

দিনভর রাজ্য সচিবালয় এবং বিধানসভা অবরুদ্ধ ছিল৷ মুখ্যমন্ত্রী তাঁদের চাকুরীতে স্থায়িত্বের আশ্বাস দিলে তবেই অবরোধ আন্দোলন প্রত্যাহার করা হবে বলে সচিবালয়ের মূল ফটকের বাইরে ধর্ণা সংগঠিত করেন চাকুরীচ্যুত শিক্ষকরা৷ কিন্তু, মুখ্যমন্ত্রী তাঁদের সাথে দেখা করেননি৷ সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেও হতাশ হয়েছেন চাকুরীচ্যুতরা৷ ফলে, আগামী দুয়েক দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পরও যদি তাঁদের চাকুরীতে নিশ্চিয়তার কোন আশ্বাস না মিলে, তবে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারী দিয়েছেন৷ চাকুরীচ্যুত শিক্ষকদে বক্তব্য, রাজ্য সরকারের গাফিলতিতে তাঁদের চাকুরী বাতিল হয়েছে৷ তাই, তাঁদের চাকুরীতে পুণর্বহালের ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে৷ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, আদালতের রায়ে তাঁদের চাকুরী বাতিল হয়েছে৷ তা সত্বেও রাজ্য সরকার চাকুরীচ্যুত শিক্ষকদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সব রকম উদ্যোগ নিচ্ছে৷ তাঁর দাবি, অন্তিম মুহুর্ত পর্যন্ত রাজ্য সরকার চাকুরীচ্যুত শিক্ষকদের চাকুরী বাঁচানোর চেষ্টা চালিয়ে যাবে৷ এক্ষেত্রে তাঁদেরও ধৈর্য্য ধরতে হবে৷

পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই ভিআইপি রোডে জড়ো হতে শুরু করেন চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা৷ বেলা বারটা নাগাদ তাঁরা মিছিল করে সচিবালয়ের মূল ফটকের সামনে ধর্ণা দেওয়ার সিদ্ধান্ত নেন৷ সে মোতাবেক মিছিল শুরু হলে, পুলিশ তাঁদের বাধা দেন৷ তাতে, চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের সাথে পুলিশের ধবস্তাধস্তিও হয়৷ কিন্তু, পুলিশ তাঁদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি৷ তিন শতাধিক চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকা সচিবালয়ের মূল ফটকের সামনে গিয়ে ধর্ণা শুরু করেন৷

একই সাথে তাঁরা মাইকিং করতে থাকেন৷ তখন অতিরিক্ত পুলিশ সুপার আর্বান তাদের মাইক বন্ধ করার নির্দেশ দিলে চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা প্রচন্ড উত্তেজিত হয়ে উঠেন৷ এনিয়ে পুলিশের সাথে তাঁদের বাকবিতন্ডা শুরু হয়ে যায়৷ অবশ্য কিছুক্ষনের মধ্যে অবস্থা বেগতিক দেখে পুলিশে পিছিয়ে আসতে বাধ্য হয়৷

সচিবালয়ের মূল ফটকের সামনে চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা ধর্ণায় বসলে দুটি ফটকই বন্ধ করে দেয় পুলিশ৷ ফলে, সচিবালয় এবং বিধানসভায় যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি হয়৷ পুলিশের পক্ষ থেকে তাঁদের অনুরোধ জানানো হয় সেখান থেকে উঠে যাওয়ার জন্য৷ কিন্তু, যতক্ষন পর্যন্ত মুখ্যমন্ত্রী তাঁদের চাকুরীতে স্থায়িত্বের প্রতিশ্রুতি দিচ্ছেন, ততক্ষন তাঁরা ধর্ণা চালিয়ে যাবেন বলে পুলিশকে স্পষ্ট জানিয়ে দেন৷

এদিকে, ধর্ণাস্থলেই চাকুরীচ্যুত শিক্ষকদের নেতৃবৃন্দরা পরবর্তী কর্মসূচী নিয়ে বৈঠকে বসেন৷ এরই মাঝে সেখানে এসে উপস্থিত হন আইজি আইন শৃঙ্খলা কে ভি শ্রীজেস, ডিআইজি অরিন্দম নাথ, পশ্চিম জেলা পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষী এবং সদর মহকুমা শাসক সুমিত রায়চৌধুরী৷ দীর্ঘক্ষণ সচিবালয়ের পথ অবরোধের ফলে জনদূর্ভোগ চরম আকার ধারণ করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের বৈঠকের অনুরোধ জানানো হয়৷ বৈঠকে পুলিশ তাঁদের নানাভাবে বোঝানোর চেষ্টা করে যাতে অবরোধ তুলে নেওয়া হয়৷ কিন্তু, চাকুরীচ্যুতরাও তাঁদের দাবিতে অনঢ় থাকেন৷ ফলে, পুলিশের সাথে বৈঠক একপ্রকার নিস্ফলা সমাপ্ত হয়৷

আন্দোলন থামাতে ব্যর্থ হয়ে আইজি আইন শৃঙ্খলা এবং পশ্চিম জেলা পুলিশ সুপার ফিরে যান৷ তবে, ডিআইজি অরিন্দম নাথ পরিস্থিতির সমস্ত বিবরণ নিয়ে সচিবালয়ে বৈঠক করতে যান৷ সচিবালয়ে বৈঠকের পর চাকুরীচ্যুত শিক্ষকদের শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়৷ কিন্তু, তাতে প্রথমে তাঁরা রাজী না হলেও পরবর্তী সময়ে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে সম্মত বলে জানিয়ে দেন৷ সে মোতাবেক সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হবে বলে স্থির হয়৷

সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যায় আন্দোলনকারীদের ৮ প্রতিনিধি সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করতে যান৷ কিন্তু, দীর্ঘ প্রায় দুই ঘন্টা বৈঠক করেও শিক্ষামন্ত্রীর কাছ থেকে তাঁরা চাকুরীতে নিশ্চিয়তার কোন আশ্বাস পাননি৷ শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক শেষে চাকুরীচ্যুত শিক্ষকদের প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিকদের জানান, চাকুরীতে নিশ্চিয়তার কোন আশ্বাস তাঁরা পাননি৷ তাই তাঁরা এখন মুখ্যমন্ত্রীর সাথে এবিষয়ে আলোচনার জন্য চেষ্টা করবেন৷ মুখ্যমন্ত্রীর কাছ থেকেও যদি চাকুরীতে নিশ্চিয়তার কোন আশ্বাস না মিলে তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন৷ তাঁদের বক্তব্য, রাজ্য সরকার চাকুরী দিয়েছে৷ সুতরাং চাকুরীতে নিশ্চিয়তার দায়িত্বও রাজ্য সরকারের৷ কারণ, রাজ্য সরকারের ভূলের কারণেই ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হয়েছে৷ তাঁদের দাবি, বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মন ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যতের কথা মাথায় রেখে আলোচনার জন্য বিধানসভার বিশেষ অধিবেশনের অনুরোধ জানিয়েছেন, তা মেনে নিক রাজ্য সরকার৷

এদিন, সচিবালয়ে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী এবিষয়ে জানান, চাকুরীচ্যুত শিক্ষকদের আজ আইনগতভাবে সমস্ত কিছু বোঝানের চেষ্টা হয়েছে৷ তাঁদের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার তাও তাঁদের জানানো হয়েছে৷ শিক্ষামন্ত্রীর দাবি, রাজ্য সরকারের পক্ষে তাঁদের জন্য যতটা করা সম্ভব সবটা করা হয়েছে৷ কিন্তু, আইনের উর্দ্ধে যাওয়া সম্ভব হচ্ছে না৷ এমনকি ভেলিডেশন এ্যক্ট নিয়েও বিস্তারিত চর্চা করা হয়েছে৷ কিন্তু, তাতে দেখা গেছে, ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকুরী বাঁচানোর বিকল্প পন্থা হিসেবে ভেলিডেশন এ্যক্ট প্রণয়নের উদ্যোগ নিলে রাজ্য সরকার বিরাট সমস্যায় পড়বে৷ রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীরা তেমনটাই পরামর্শ দিয়েছেন৷ শিক্ষামন্ত্রী জানান, চাকুরীচ্যুত শিক্ষকদের মেয়াদ বাড়ানোর জন্য এবং অশিক্ষক পদে নিয়োগে আদালত অবমাননার শুনানি সুপ্রিম কোর্টে আগামী ১১ ডিসেম্বর হবে৷ ফলে, ততদিন পর্যন্ত তাঁদের ধৈর্য্য ধরতে হবে৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার চাকুরীচ্যুত ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকাদের প্রতি সম্পূর্ণভাবে সহানুভূতিশীল৷ কিন্তু, আদালত অবমাননা তাঁদের পাশে থাকার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়ছে৷ তবে, রাজ্য সরকার অন্তিম সময় পর্যন্ত তাঁদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷
এদিকে, ১০৩২৩ শিক্ষকদের সংগঠনের একাংশ শুক্রবার সকাল ছয়টার পর থেকে মনু থানাধীন সিন্ধুকুমার পাড়া কিংবা এস কে পাড়াতে ধর্ণায় বসবেন বলে সূত্র অনুসারে জানা গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top