নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে৷ জানা গেছে, অম্পিনগরের সালকা পাড়ায় পারাজয় রিয়াং(৩৩) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন৷ বুধবার রাতে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে৷ পুলিশ জানিয়েছে, বুধবার সালকাপাড়ায় জঙ্গলে গরু নিয়ে যান পারাজয় রিয়াং৷ সেখানেই তিনি গুলিবিদ্ধ হন৷ গ্রামবাসীরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়৷ তবে, প্রথমে গ্রামবাসীরা পুলিশে খবর দেননি৷ রাত আনুমানিক ১১টা নাগাদ তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়৷ গ্রামবাসীদের অনুমান, নিজের দেশী বন্দুক থেকেই গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে৷

গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















