News Flash

  • Home
  • Uncategorized
  • লুধিয়ানায় আরএসএস নেতা হত্যা মামলায় গ্রেফতার এক
Image

লুধিয়ানায় আরএসএস নেতা হত্যা মামলায় গ্রেফতার এক

গাজিয়াবাদ, ৮ ডিসেম্বর (হি.স.) : অবশেষে পঞ্জাবের লুধিয়ানায় আরএসএস নেতা রবীন্দ্র গোসাইন হত্যা মামলায় সন্দেহভাজন অস্ত্র কারবারীকে উত্তরপ্রদেশ-দিল্লি সীমান্ত থেকে গ্রেফতার করা হল। তার নাম মালুক। গাজিয়াবাদের সিনিয়র পুলিশ সুপার এইচ এন সিংহ এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার সকালে ভোজপুর পুলিশের একটি দল মালুককে গ্রেফতার করেছে। তার কাছ থেকে একটি দেশী পিস্তল ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।
আরএসএস নেতা খুনের তদন্ত করছে এনআইএ। মালুকের বিরুদ্ধে সন্দেহভাজন হত্যাকারীদের অস্ত্র সরবরাহ করার অভিযোগ রয়েছে। তার সন্ধানে এ মাসের তিন তারিখ গাজিয়াবাদে তল্লাশি চালায় এনআইএ ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ দল। একদল লোক তদন্তকারীদের উপর গুলি চালায় ও পাথর ছোড়ে। এই ঘটনায় মালুক ছাড়াও নৌশাদ, শাহজাদ, রহিস, নৌবাহার, মুস্তাকিম, ত্রিকাত এবং ৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভোজপুর পুলিশ। এখনও পর্যন্ত মালুক ছাড়াও নাজির, ইউসুফ, খালিদ ও নৌবাহারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গাজিয়াবাদের সিনিয়র পুলিশ সুপার।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top