News Flash

  • Home
  • Uncategorized
  • হাসাপাতালের পরিষেবা শিকেয় তুলে বিশালগড়ে ডাক্তাররা ব্যস্ত কামাইয়ে
Image

হাসাপাতালের পরিষেবা শিকেয় তুলে বিশালগড়ে ডাক্তাররা ব্যস্ত কামাইয়ে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৬ ডিসেম্বর৷৷ জেনেরিক ঔষধের কাউন্টার থাকা সত্বেও বিশালগড় হাসপাতালের ডাক্তাররা প্রেসক্রিপশনে কোন জেনেরক ঔষধ দিচ্ছে না বলে অভিযোগ হাসপাতালে আগত রোগীদের৷ তাদের অভিযোগে আরো জানা যায়, হাসপাতালে বেশিরভাগ ডাক্তার বাবুদের সাথে ঔষধ দোকানের মালিকদের সাথে গোপন সখ্যতা রয়েছে৷ তাই ডাক্তারবাবুরা জেনেরিক ঔষধের পরিবর্তে অন্য ব্র্যান্ডের ঔষধ দিচ্ছে৷ বিশালগড় মহকুমা হাসপাতালে বেশিরভাগ রোগী আসে গরিব পরিবার থেকে৷ তাদের পক্ষে দামী ব্র্যান্ডের ঔষধ নেওয়া সম্ভব নয়৷ গরীব মানুষদের স্বার্থে রাজ্য সরকার প্রায় সমস্ত হাসপাতালে জেনেরিক ঔষধের কাউন্টার খুলে রেখেছে৷ অন্য ব্র্যান্ডের ঔষধের তুলনায় জেনেরিক ঔষধের দাম অনেক কম৷ গরীব মানুষ সেই ঔষধ ক্রয় করতে কোন সমস্যা নেই৷ কিন্তু বিশালগড় হাসপাতালের ডাক্তারবাবুরা বহিঃবিভাগ কিংবা ইমারজেন্সিতে কোন রোগী আসলে প্রেসক্রিপশনে দামী ঔষধ লিখে দেয় বলে রোগীদের অভিযোগ৷ এমনকি হাসপাতালে ঠিক মত কর্তব্য পালন না করে আবাসনে চেম্বার খুলে ২০০/৩০০ টাকার ভিজিট নিয়ে রোগী দেখছেন বলে অভিযোগ৷ হাসপাতালে প্রায় সমস্ত ডাক্তাররা এজেন্ট নিয়োগ করে রেখেছে৷ চেম্বারে কোন রোগী আসলেই ডাক্তার বাবুকে ফোন করে চেম্বারে নিয়ে আসে৷ তাছাড়া আরো অভিযোগ হাসপাতালের উল্টো দিকে ঔষধের দোকান গুলির সাথে ডাক্তারবাবুদের মোটা টাকার চুক্তি রয়েছে৷ একটাই শর্ত রোগীর ব্যবস্থাপত্রে জেনেরিক ঔষধের পরিবর্তে অন্য ব্র্যান্ডের ঔষধ দিতে হবে৷ জেনেরিক ঔষধের কাউন্টারের সাথে যোগাযোগ করে জানা যায় দিনে শত শত রোগী হাসপাতালে আসে কিন্তু মাত্র ১০/১২ জন রোগীর নাম মাত্র কয়েকটি জেনেরিক ব্র্যান্ডের ঔষধ দেওয়া হয়৷ বাকী সব দামী ব্র্যান্ডের ঔষধ দেয় বলে অভিযোগ৷ স্বাভাবিক ভাবে প্রশ্ণ উঠেছে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাস থেকে সরকারী হাসপাতালে রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হবে৷ তা বিশালগড় হাসপাতালে কতটুকু কার্যকর হবে তা এখন প্রশ্ণের মুখে৷ এমনিতে বিশালগড় হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে৷ তার উপর ডাক্তারবাবুদের নতুন কুকীর্তি৷ এতে এই এলাকার জনগণ খুবই বিরক্ত৷ রোগীদের অভিযোগ সাধারণ জ্বর বা পেট ব্যাথা হলেই তাদের হাপানিয়া বা জিবিতে রেফার করে দায়িত্ব খালাস করা হয়৷ রাজনৈতিক দলগুলি এই সমস্যাটির কথা জেনেও কোন এক অজ্ঞাত কারণে ব্যবস্থা গ্রহণ না করায় বিশালগড়বাসী হতাশার মধ্যে রয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top