News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মচ্যুত শিক্ষকদের আন্দোলন দ্বিধা বিভক্ত
Image

কর্মচ্যুত শিক্ষকদের আন্দোলন দ্বিধা বিভক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ ১০,৩২৩ জন কর্মচ্যুত শিক্ষকদের দুইভাগে ভাগ করে ঘোলা জলে মাছ ধরার রাজনীতির স্বীকার আন্দোলনকারীরা৷ এই জল্পনা জিইয়ে রেখেই, সরকার বিদ্রোহী অল ত্রিপুরা ১০,৩২৩ টিচার্স এসোসিয়েশন সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারী দিতেই মাঠে নামলো হগব সংগঠন৷ চাকরীচ্যুতির পরই একাধিকভাগে বিভক্ত হয়ে পড়া সংগঠনের ছাপ পরিলক্ষিত হচ্ছে নতুন আন্দোলন ঘোষণা হগব মার্কা চাকরীচ্যুত সংগঠনের৷ মেলারমাঠের সুরে নৈতিকতার পাঠ শুনিয়ে ক্ষুব্ধ কর্মচ্যুত শিক্ষকদের ৪৮ ঘন্টা সময়সীমার সড়ক ও রেল অবরোধ প্রত্যাহারের ডাক দিয়েছেন শিক্ষকনেতা জাকির হুসেন৷ ৭ই ডিসেম্বর মহাকরণ অভিযান করে সরকারকে গণতান্ত্রিকভাবে চাপ সৃষ্টি করার জন্য সবাইকে একমঞ্চে বসার আহ্বান জানিয়েছেন তিনি৷ শিক্ষকদের মতো দায়িত্ববান পেশার সঙ্গে থেকে এই ধরনের আন্দোলন কখনো কাম্য নয়৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের পাশে আছি, ভেসে যেতে দেবনা আশ্বাসে অগাধ আস্থার কথা তোলে ধরেছেন হগবমার্কা কর্মচ্যুত শিক্ষকরা৷ ৩১ শে ডিসেম্বর যত ঘনিয়ে আসছে পাকাপাকি কর্মহীন হয়ে পড়ার দিনক্ষন ঘনিয়ে আসতে শুরু করেছে৷ প্রবল চাপে পড়ে কর্মচ্যুত শিক্ষকদের বাম রদ্দিমার্কা হগব নেতাদের কাজে লাগিয়ে কর্মচ্যুতদের বিকল্প কর্মসংস্থান হবে কিনা সন্দীহান সবাই৷ দুই গোষ্ঠীর আন্দোলনে আরো জটিল সমস্যা কর্মচ্যুত শিক্ষকদের নিরসন হবেনা ৩১ শে ডিসেম্বরের মধ্যে বলাই বাহুল্য৷ কর্মচ্যুত শিক্ষক বিদ্রোহের আশঙ্কায় চাপানউতোর শুরু হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে৷
তেলিয়ামুড়া সংযোজন ঃ চাকুরীচ্যুত শিক্ষকদের সিংহভাগই সুকলে যাচ্ছেন না৷ তাতে সুকলের পঠন পাঠন মারত্মকভাবে ব্যহাত হচ্ছে৷ এই পরিস্থিতিতে বার্ষিক পরীক্ষার মুখ্য ছাত্রছাত্রীদের মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হয়েছে৷
অম্পি বাজার ব্লক থেকে মাত্র ৫ কিলোমিটার পথ অতিক্রম করে তেলিয়ামুড়া অমরপুর রাস্তার পাশে তেতুইবাড়ী হাই সুকলটি৷ বর্তমান ষষ্ট শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত৷ ছাত্র ছাত্রীদের সংখ্যা ২৫০ জন৷ শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৯ জন৷ রাজ্য সরকারের ভূল সিদ্ধান্তের দৌলতে ৮ জন শিক্ষক শিক্ষিকা ১০৩২৩ এর মধ্যে রয়েছে৷ তাই ৮ জন শিক্ষক সুকলে আসেন না৷ এদিকে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন মাসে দুইটি ক্লাসের বেশি হয়না৷ কারণ বিগত কয়েক মাস ধরে ১০৩২৩ এর অধীন শিক্ষক শিক্ষিকারা সুকলে আসেন না৷
সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে আগামী শিক্ষাবর্ষে ওই সুকলের প্রায় ৮৪ জন ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবার প্রস্তুতি নিচ্ছে৷ বিগত কয়েক মাস ধরে মাসে দুটি ক্লাস ছাড়া আর হয় না৷ ওই এলাকার ছাত্রছাত্রীরা অতিরিক্ত টিউশন নেবার জন্যে পরিবারিক ভাবে অর্থের দিক দিয়ে তেমন শক্ত নয়৷ তাই ওই সকল এলাকার জনজাতি অংশের ছাত্র-ছাত্রীরা শিক্ষার জন্যে কেবল মাত্র নির্ভর করে থাকতে হয় সুকলের পঠনপাঠনের উপর৷ প্রতিদিন ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্রছাত্রীরা সুকলে হাজির থাকলেও প্রতিদিন দুই তিন জন শিক্ষক শিক্ষিকা ছাড়া আর কেও আসেন না৷ প্রতিদিন কোন না কোন শ্রেণীতে ১-২টি ক্লাস হয়৷
এদিকে রাজ্য সরকারের ভূল সিদ্ধান্ত হোক, সুপ্রীম কোর্টের সঠিক রায় হোক, দুয়ের মধ্যে এই রাজ্যের ছাত্রছাত্রীরা আজ বিপাকের মুখে৷ এখন দেখার বিষয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার জন্যে বর্তমানে সরকার কি পদক্ষেপ গ্রহন করে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top