News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী ও সাংবাদিক সংগঠনগুলির সাথে কথা বললেন পিসিআই চেয়ারম্যান
Image

মুখ্যমন্ত্রী ও সাংবাদিক সংগঠনগুলির সাথে কথা বললেন পিসিআই চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর ৷৷ প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান জাস্টিস সি কে প্রসাদ আজ দুপুরে মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সাক্ষাৎ করেন ও মুখ্যমন্ত্রীর হাতে স্মারক উপহার তুলে দেন৷ সাক্ষাৎকালে তাঁর সঙ্গে ছিলেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার প্রাক্তন সদস্য কৃষ্ণ প্রসাদ৷ এছাড়াও প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান তথা সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপিত সি কে প্রসাদ আজ রাজ্য অতিথিশালা সোনারতরীতে রাজ্যে কর্মরত সাংবাদিক ও সংগঠনের প্রতিনিধিদের সাথে মিলিত হয়ে রাজ্যে সাম্প্রতিককালে দুজন সাংবাদিকদের হত্যাকান্ড সম্পর্কিত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন৷ আলোচনাকালে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার প্রাক্তন সদস্য কৃষ্ণ প্রসাদও উপস্থিত ছিলেন৷
সাংবাদিক সমীর ধর ও সুজিত চক্রবর্তী, ফোরাম ফর প্রোটেকশন অব জার্র্নলিস্ট, ত্রিপুরা এবং আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধিরা পৃথক পৃথকভাবে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যানের সাথে সাক্ষাতে মিলিত হন৷ অন্যদিকে, রাজ্যের মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, রাজ্য পুলিশের ডিজি এ কে শুক্লা এবং রাজ্য সরকারের প্রধান সচিব রাকেশ সারোয়াল পি সি আই’র চেয়ারম্যানের সাথে সাক্ষাতে মিলিত হন৷
এদিন, আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধিরা প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যানের সাথে দীর্ঘ ১ ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন৷ এদিন, এই প্রতিনিধি দলে ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী, সহ সভাপতি চিত্রা রায়, সম্পাদক আর কে কল্যাণজিৎ সিং এবং কোষাধ্যক্ষ কমল চৌধুরী৷ পিসিআই’র চেয়ারম্যানের সাথে আলোচনা প্রসঙ্গে আগরতলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জানান, দুইজন সাংবাদিকের মৃত্যুর ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ আগরতলা প্রেস ক্লাব এসআইটি কেন চেয়েছে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে৷ তবে, সাংবাদিক হত্যাকান্ডে যারা অভিযুক্ত তাদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে আগরতলা প্রেস ক্লাব, তা পিসিআই’র চেয়ারম্যানকে অবগত করানো হয়েছে৷ পাশাপাশি সাংবাদিকদের বেতন ভাতা সংক্রান্ত বিষয়ে ভূমিকা নেওয়ার জন্যও পিসিআই’র কাছে আবেদন জানানো হয়েছে৷ আগরতলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ দাবি করেন, পিসিআই’র চেয়ারম্যানের সাথে আলোচনা ইতিবাচক ছিল৷
এদিকে ফোরাম ফর প্রোটেকশন অব জার্র্নলিস্ট, ত্রিপুরা এর এক প্রতিনিধি দলও এদিন পিসিআই’র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন৷ প্রতিনিধি দলের সদস্য সাংবাদিক নবেন্দু ভট্টাচার্য্য জানিয়েছেন, পিসিআই’র চেয়ারম্যানের কাছে রাজ্যের দুই সাংবাদিক হত্যাকান্ডে সিবিআই তদন্তের দাবী পেশ করা হয়েছে৷ পাশাপাশি এ রাজ্যে সাংবাদিকরা সুরক্ষিত নন এবং ক্রমাগত হুমকির সন্মুখীন হচ্ছেন, তার তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ সহ সমস্ত কিছু পিসিআই’র চেয়ারম্যানের কাছে তুলে দেওয়া হয়েছে৷ শ্রী ভট্টাচার্য্য জানান, পিসিআই চেয়ারম্যান জাস্টিস সি কে প্রসাদ দুই সাংবাদিক হত্যাকান্ডে সিবিআই তদন্তের দাবির প্রতি সহমত প্রকাশ করেছেন৷
এরপর সন্ধ্যায় প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি সি কে প্রসাদ, প্রাক্তন সদস্য কৃষ্ণ প্রসাদ প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের বাড়িতে যান৷ সেখানে তিনি প্রয়াতের মা পুতুল দত্ত ভৌমিক, স্ত্রী সোমা দত্ত ভৌমিক, ছেলে সমীপ দত্ত ভৌমিক, মেয়ে সমৃদ্ধি দত্ত ভৌমিক ও ছোট ভাই সুজিত দত্ত ভৌমিকের সাথে দেখা করে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন৷
উল্লেখ্য, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান তথা সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী প্রসাদ এবং পি সি আই-র প্রাক্তন সদস্য কৃষ্ণ প্রসাদ দুদিনের সফরে গতকাল আগরতলায় আসেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top