News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকারকে ৪৮ ঘন্টার চরম সীমা স্বপরিবারে অবরোধ আন্দোলনে ১০২৩২
Image

রাজ্য সরকারকে ৪৮ ঘন্টার চরম সীমা স্বপরিবারে অবরোধ আন্দোলনে ১০২৩২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ কর্মসংস্থান নিশ্চিত করতে রাজ্য সরকারকে ৪৮ ঘন্টা সময়সীমা বেধে দিয়েছে অল ত্রিপুরা ১০৩২৩

চাকুরীচ্যুত ১০৩২৩ জন শিক্ষকদের প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলনে আন্দোলন কর্মসূচী ঘোষণা করেছে৷ ছবি নিজস্ব৷

টিচার্স এসোসিয়েশন৷ মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে চাকরীচ্যুতির জন্য রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছে অল ত্রিপুরা ১০৩২৩ টিচার্স এসোসিয়েশন৷ রাজ্যব্যাপী রেলপথ, জাতীয় সড়ক অবরোধ আন্দোলনের ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা৷ তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের রায়ে চাকরী বাতিলের পর রাজ্য সরকার ‘পাশে আছি, ভেসে যেতে দেব না’ মিথ্যা বুলি আওড়ানোর ফলে হাজার হাজার পরিবার অসহায়৷ ৬ই ডিসেম্বর সকাল ৬ টা থেকে ৮ই ডিসেম্বর সকাল ৬টার মধ্যে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানের৷ চাকুরীচ্যুত শিক্ষকদের সরকারকে দেওয়া চরম সীমায় দাবী পূরণ না হলে জাতীয় সড়ক ও রেল অবরোধ করবে টিচার্স এসোসিয়েশন৷ কর্মচ্যুতদের ১লা জানুযায়ী থেকে সম্মানে চাকরী বহাল রাখতে হবে৷ সরকারের ভুলের মাশুল কেউ মেনে নেবে না বলে সুর চড়িয়ছেন এসোসিয়েশনের নেতৃত্বরা৷ সমস্ত পরিবার নিয়ে জাতীয় সড়ক ও রেলপথ বন্ধ করে দেওয়ার ফলে অপ্রীতিকর ঘটনা ঘটলে রাজ্যসরকার দায়ী থাকবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা৷ কর্মচ্যুত শিক্ষকদের মধ্যে অনেকের মৃত্যুর জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তুলোধুনো করেছেন চাকরীচ্যুত শিক্ষকরা৷ এদিকে, সাত তারিখ তারা মহাকরণ অভিযান করবে বলেও জানানো হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top