News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালুর জন্য সরেজমিনে খতিয়ে দেখলেন এএআই ও ডিজিসিএ আধিকারীকরা
Image

কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালুর জন্য সরেজমিনে খতিয়ে দেখলেন এএআই ও ডিজিসিএ আধিকারীকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ কৈলাসহর বিমান বন্দর পুনরায় চালু করার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং ডিজিসিএ’র দুই পদাধিকারি মঙ্গলবার বিমানবন্দরটি পরিদর্শন করেছেন৷ এয়াপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া’র আধিকারিক আর কে মিনা এবং ডিজিসিএ’র আধিকারিক আরজে লামা এদিন বিমানবন্দরটি সরেজমিনে পরিদর্শন করেছেন৷ কৈলাশহর মহকুমা শাসক এবং ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক সহ বিদ্যুৎ, পূর্ত, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, দমকল বিভাগ এবং পুলিশের আধিকারিকরা এদিন তাঁদের এই সফরকালে সঙ্গে ছিলেন৷
কেন্দ্রীয় সরকারের রিজিওন্যাল কানেক্টিভিটি স্কীমের অন্তর্গত সারাদেশে সমস্ত বন্ধ থাকা বিমানবন্দরগুলি পুনরায় চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে৷ এরই অন্তর্গত কৈলাসহর বিমানবন্দরটিও পুনরায় চালু করার উদ্যোগ নিতে চাইছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক৷ কৈলাসহর বিমানবন্দরটি ২৪ বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে৷ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং ডিজিসিএর আধিকারিকরা এই বিমানবন্দরটি বিভিন্ন বিষয় খতিয়ে দেখে মন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেবে৷ ইতিমধ্যে বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থার সাথে কৈলাসহর বিমানবন্দরে পরিষেবা চালুর জন্য যোগাযোগ করা হয়েছে৷ সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা কৈলাসহরে বিমান পরিষেবা দিলে জ্বালানির উপর মাত্র এক শতাংশ কর নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে৷ সফররত দুই আধিকারিক জানিয়েছেন, সর্বোচ্চ ১৮ আসন বিশিষ্ট বিমান এই বিমানবন্দরে উঠানামা করতে পারবে৷ বিমানবন্দর চালু করার ক্ষেত্রে আইনি এবং প্রযুক্তিগত বিষয়গুলি এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া এবং ডিজিসিএ দায়িত্ব নেবে৷ অন্যান্য সমস্তকিছু দায়িত্ব রাজ্য সরকারকে দেওয়া হবে৷ এক্ষেত্রে বিমানবন্দর আধুনিকিকরণ, রানওয়ে মেরামত সহ আনুসঙ্গিক সমস্ত কাজের দায়িত্ব রাজ্য সরকারের উপরই বর্তাবে বলে জানা গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top