News Flash

  • Home
  • Uncategorized
  • আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগে রাজ্যের ৬৯টি থানা ঘেরাও বিজেপির
Image

আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগে রাজ্যের ৬৯টি থানা ঘেরাও বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ৬৯ টি থানা ঘেরাও

আর কে পুর থানায় বিজেপির ঘেরাও আন্দোলন কর্মসূচী৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

কর্মসূচী করেছেবিজেপি৷ পূর্ব ঘোষণা অনুযায়ী সমস্ত মন্ডলের কার্যকর্তারা থানা ঘেরাও ও ধর্নায় বসেন স্ব-স্ব কেন্দ্রের থানার সামনে৷ মঙ্গলবার ৮ টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে নেতাজী সুকল মাঠ প্রাঙ্গণে থেকে সু-বিশাল মিছিল নিয়ে পশ্চিম থানার সামনে ঘেরাও করেছেন কার্যকর্তারা৷ নেতৃত্বে ছিলেন বিধায়ক আশীষ কুমার সাহা প্রদেশে বিজেপি সহ সভাপতি রামপ্রসাদ পাল প্রমুখ৷ পশ্চিম থানার সামনে ধর্না ও ঘেরাও আন্দোলন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন দলের প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব৷
পুলিশ প্রশাসনকে লাল চশমা খোলার দাবি জানিয়েছেন বিপ্লব কুমার দেব৷ তাঁর অভিযোগ দুজন সাংবাদিক নৃশংস খুন বামফ্রন্ট শাসনে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার সিবিআই তদন্ত প্রদানে ভয়ের কারন মুখোশ খসে পড়বে৷ সাংসদ ঋর্ণা দাস বৈদ্য অগণতান্ত্রিকভাবে বিজেপি’কে হুমকি দিচ্ছেন৷ আইন শৃঙ্খলা রক্ষায় মুখ্যমন্ত্রী গড়িমসি করলে জনতাকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক অবরোধ গড়ে তোলা হবে৷ রক্ত ঝড়িয়ে ক্ষমতা ধরে রাখা নিয়ে সরকারকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি শাসনের দাবীর যৌক্তিকতা তুলে ধরেন শ্রীদেব৷
পূর্ব থানা ঘেরাও আন্দোলনে নেতৃত্বে ছিলেন প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক৷ পূর্ব থানা ঘেরাও করে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সমালোচনায় মুখর হয়েছেন তিনি৷ গত ৩ বছরে রাজ্যে বিজেপি উত্থানে মেলারমাঠে ভয়ে তটস্থ৷ ১৮’র নির্বাচনে পদ্ম ফুটবে নিশ্চিত দাবী করেছেন শ্রী ভৌমিক৷ আমতলী থানা ঘেরাও করে শান্তিপূর্ণ কার্যকর্তাদের বাধাদান করতেই আন্দোলনের ঝাঁচ বাড়িয়েছেন ১৮ সূর্যমনিনগর মন্ডলের নেতৃত্বরা৷ সদর জেলা সভাপতি মানিক দাস, রাজ্য সম্পাদক তাপস মজুমদার, সদর যুব মোর্চার আরবানের নেতা শুভ্রজিৎ ভৌমিক থানা ঘেরাও কর্মসূচীতে অংশ নিয়েছেন৷ চান মোহন ত্রিপুরা, গৌরহরি মলসুমদের মতো দলীয় কার্যকর্তাদের হত্যার প্রতিশোধ গণতান্ত্রিকভাবে বিজেপি চাইবে বলে দাবি করেছেন সদর জেলা সভাপতি মানিক দাস৷ বামেদের শাসনে গণতন্ত্রের হত্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন মানিক দাস৷ অনুরূপ কর্মসূচীর অঙ্গ হিসাবে এন সি সি থানা, রামনগর ফাঁড়ি, কলেজটিলা ফাঁড়ি, শ্রী নগর থানা, নরসিংগড় থানা সহ সদরের সমস্ত থানাগুলিতে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন মন্ডলের কার্যকর্তারা৷ বিধানসভা ভোটের মুখে আইন শৃঙ্খলা অবনতিতে রাজ্যব্যাপী বিজেপি’র থানা ঘেরাও সরকারকে চাপে ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ৷ এদিকে, রাজ্যের সবগুলি থানাতেই এদিন বিজেপি কর্মী সমর্থকরা ঘেরাও আন্দোলন সংগঠিত করেছে৷
এদিকে, ভারতীয় জনতা পার্টির পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ সকাল ১১টা থেকে খোয়াই জেলার ৫টি থানা ঘেরাও করে বিজেপির কর্মীরা৷ শুরুতে প্রতিটি দলিয় কার্যালয় থেকে মিছিল ৫টি থানা এলাকা পরিক্রমা করে থানা ঘেরাও করে৷ খোয়াই থানার অমিত রক্ষিৎ এর নেতৃত্বে, চাম্পাহাওর থানা মনুজ দাসের নেতৃত্বে, কল্যাণপুর থানা জীতেন সরকারের নেতৃত্বে, মুঙ্গিয়াকামী থানা বিকাস দেববর্মার নেতৃত্বে এবং তেলিয়ামুড়া থানা কল্যানি রায়ের নেতৃত্বে, দীর্ঘ ২ ঘন্টা ঘেরাও করে রাখা হয়৷ প্রতিটি থানার পর্যাপ্ত পরিমানে টিএসআর ও পুলিশ ছিল৷ এই থানা ঘেরাও করার জন্য বিজেপির মূল দাবি হল আগামী বিধানসভা নির্বাচনে রাষ্ট্রপতি শাসন দিতে হবে৷ ৫টি থানা ঘেরাও এ মোচ চার হাজার বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top