News Flash

  • Home
  • Uncategorized
  • নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা ওডিশায়
Image

নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা ওডিশায়

ভুবনেশ্বর, ৫ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে ৭ ই ডিসেম্বর থেকে গোটা ওডিশা রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। যে কোন পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্যের প্রতিটা জেলা আধিকারিকদের সতর্ক করেছেন। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টা ধরে ভারী বৃষ্টির হতে পারে। আবহওয়া দফতরের আঞ্চলিক আধিকারিক শরৎ সাহু বলেন রাজ্যের উপকূলবর্তী এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। জাতীয় আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে আগামী ৭ থেকে ১০ ডিসেম্বর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে ওডিশায়। ৭ এবং ৮ ডিসেম্বর কোরাপুত, মালকানগিরি, গঞ্জম, গজপতি, রায়াগাদা, পুরী, কুন্দ্রা, জগতসিংপুর বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হবে। ৯ ডিসেম্বর কাণ্ডামাল, কালাহাণ্ডী, বোউণ্ড, ড়ায়াগাডা, জয়পুর ভারী বৃষ্টিপাত হবে। ১০ ডিসেম্বর সুন্দরগড়, ময়ুরভঞ্জ, বালাসোর, ভদ্রক, ধেঙ্কানাল, অঙ্গুলে ভারী বৃষ্টি হতে পারে।
ফসলের ক্ষতির সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ফসল রক্ষার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে জেলার আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। কৃষিক্ষেত্রে ক্ষতিপূরণের জন্য ৭১৮.৫ কোটি টাকা সরকারি ভর্তুকি বরাদ্দ করা হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top