News Flash

Image

যশবন্ত সিনহার পাশে মমতা

কলকাতা, ৫ ডিসেম্বর (হি. স.): যশবন্ত সিনহার পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
টুইট করে মঙ্গলবার তিনি বলেন, “যশবন্ত সিনহা জেলে গিয়েছেন, খবর পেয়েছি৷ তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে পাঠিয়েছি৷ প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছি৷ দেশের কৃষকদের জন্য লড়েছেন যশবন্ত সিনহা৷ আমরা ওঁর পাশে আছি৷
বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষকদের নিয়ে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হন খোদ বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। মহারাষ্ট্রের আকোলাতে তাঁকে সোমবার সন্ধেয় গ্রেফতার করা হয়। পরে রাতের দিকে ছেড়ে দেওয়া হলেও, কৃষকদের দাবি না মেটা পর্যন্ত থানা চত্ত্বর ছেড়ে তিনি যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন যশবন্ত। গোটা ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মহারাষ্ট্র পুলিশ সদর দফতরে জানানো হয়েছে।
চলতি বছর পোকার আক্রমণে মহারাষ্ট্রে সয়াবিন ও তুলো চাষে বিপুল ক্ষতি হয়েছে। রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে ইতিমধ্যেই কৃষকরা আন্দোলন শুরু করেছে। তবে, তাতে তাঁরা এখনও পর্যন্ত কোনও সাড়া পাননি বলে অভিযোগ। এরপরই গোটা বিষয়টি নিয়ে তাঁরা যশবন্ত সিনহার দ্বারস্থ হন। তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন, সরকারের পক্ষ থেকে এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করিয়ে আনবেন।
প্রতিশ্রুতি অনুসারে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি। দীর্ঘ সময় ধরে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ । পরে ছেড়ে দিলেও তিনি থানা চত্ত্বর ছাড়তে রাজি হননি।
চলতি বছর কেন্দ্রীয় সরকার দেশে কর নীতিতে পরিবর্তন এনে জিএসটি ব্যবস্থা চালু করে। প্রকাশ্যে সেই ব্যবস্থার সমালোচনা করে ইতিমধ্যেই সরকারের কুনজরে পড়েছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ-১ সরকারের সময় তিনি ভারতের অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top