News Flash

  • Home
  • Uncategorized
  • অপহৃতদের প্রত্যাবর্তনে মুক্তিপণ দেয়া হয়নি দাবি করে উদ্ধার হওয়া টাকার উৎস নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করল পুলিশ
Image

অপহৃতদের প্রত্যাবর্তনে মুক্তিপণ দেয়া হয়নি দাবি করে উদ্ধার হওয়া টাকার উৎস নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ অপহৃত চার গ্রামীণ ব্যাঙ্ক কর্মীর ফিরে আসার ক্ষেত্রে কোন মুক্তিপণ দেওয়া হয়নি৷ রবিবার সাংবাদিক সম্মেলনে জোর গলায় এই দাবি করেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা৷ তবে অপহরণ কাণ্ডে ধৃতদের জেরা করে ৪৮,৮৫,৮৭০ টাকা উদ্ধার হয়েছে, একথাও তিনি জানিয়েছেন৷ ফলে, উদ্ধার হওয়া টাকার উৎস কি, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে৷ এদিকে, অপহৃত সুব্রত দেববর্মার ভাইয়ের কোন অপরাধিক রেকর্ড রয়েছে কিনা সেই প্রশ্ণের জবাবে ডিজিপি শ্রী শুক্লা জানিয়েছেন, এবিষয়ে খোঁজ খবর নেওয়া হবে৷
এদিন রাজ্য পুলিশের মহানির্দেশক অপহরণকাণ্ডের বৃত্তান্ত তুলে ধরেন৷ তিনি জানান, গত ২৪ নভেম্বর গ্রামীণ ব্যাঙ্কের তৈদু শাখার চার কর্মীকে দুসৃকতীকারীরা অপহরণ করেছিল৷ তৈদু-তেলিয়ামুড়া সড়কে অপহরণ সংগঠিত হয়েছে৷ তাঁদের মধ্যে তিন জন গাড়ীতে এবং একজন বাইকে করে অফিসের কাজ সেরে প্রতিদিনের মত সেদিনও বাড়ি ফিরছিলেন৷ ডিজিপি জানান, অপহরণের পর গাড়ী এবং বাইক অপহরণস্থলে ফেলে রেখে যায়নি অপহরণকারীরা৷ ফলে, অপহৃতদের তল্লাশিতে কিছুটা সমস্যা হচ্ছিল৷ এবিষয়ে তৈদু থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়৷ গত ২৬ নভেম্বর আমবাসায় গাড়ীটি এবং তেলিয়ামুড়ায় বাইক উদ্ধার হয়৷ ডিজিপি দাবি করেন, অপহৃতদের উদ্ধারে সবরকম চেষ্টা করেছে পুলিশ৷ গত সোমবার হেলিকপ্ঢারে তল্লাশি চালানো হয়েছে৷ কিন্তু, তাঁদের কোন হদিশ পাওয়া যায়নি৷ অবশেষে শুক্রবার অপহৃত চারজনই নিজ নিজ বাড়িতে ফিরে আসেন৷
ডিজিপি জানান, এই অপহরণকাণ্ডের সূত্র ধরে শনিবার দিনভর পশ্চিম জেলা, গোমতী জেলা এবং খোয়াই জেলায় অভিযান চালিয়েছিল পুলিশ৷ তাতে ৯ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে৷ ধৃতদের জেরায় প্রথমে ১ লক্ষ ৩৫ হাজার ৮৭০ টাকা এবং গভীর রাতে আরো ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে৷ ধৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে৷ ডিজিপি জানিয়েছেন, তারা কেউই উগ্রপন্থি নন৷ তবে, তাদের মধ্যে চারজন আত্মসমর্পণকারী উগ্রপন্থি৷ অবশ্য সেই চারজন আত্মসমর্পণকারী উগ্রপন্থির পরিচয় গোপন রেখেছেন রাজ্য পুলিশের মহানির্দেশক৷
এদিকে মুক্তিপণের বিনিময়ে অপহৃতরা ফিরে এসেছেন তাঁদের পরিবারের এই দাবি পত্রপাঠ খারিজ করে দেন রাজ্য পুলিশের মহানির্দেশক একে শুক্লা৷ তিনি বলেন, অপহৃতরা ফিরে আসার ক্ষেত্রে কোন মুক্তিপণ দেওয়া হয়নি৷ কারণ, তাঁদের ফিরে আসার ক্ষেত্রে আদৌ কোন টাকা দেওয়া হয়েছে কিনা এ যাবতীয় তথ্য পুলিশের জানা নেই৷ ডিজিপি এই প্রসঙ্গে জানিয়েছেন, অপহৃতদের মধ্যে একজন পুলিশকে বলেছেন তিনি কোন টাকা দেননি৷
উল্লেখ্য, শনিবার সাংবাদিক সম্মেলনে ব্যাঙ্ক কর্মী রক্তিম ভৌমিকের বাবা রতন ভৌমিক স্পষ্ট জানিয়েছিলেন ৫০ লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহৃতরা ফিরে এসেছেন৷ এমনকি মুক্তিপণ দেওয়া না হলে তাঁরা ফিরে আসতে পারতেন না, সে কথাও জোর গলায় রতনবাবু দাবি করেছিলেন৷ পাশাপাশি, তিনি অপহৃতদের উদ্ধারে পুলিশের অসহযোগীতার অভিযোগ তুলেছিলেন৷ রতনবাবুর এই অভিযোগও খারিজ করেছেন ডিজিপি৷ তাঁর বক্তব্য, অপহৃতদের উদ্ধারে পুলিশ সবরকমের চেষ্টা করেছে৷ অপহরণ করে তাঁদেরকে যেখানে রাখা হয়েছিল তার খুব কাছাকাছি পুলিশ পৌঁছে গিয়েছিল৷ তিনি জোর গলায় দাবি করেন, পুলিশ নিজেদের দায়িত্ব ঠিকঠাক মতোই পালন করেছে৷
এদিকে অপহরণকারীদের কাছে অস্ত্র ছিল, এধরণের কোন তথ্য রাজ্য পুলিশের জানা রয়েছে কিনা এই প্রশ্ণের জবাবে ডিজিপি জানান, বিষয়টির তদন্ত চলছে৷ তবে, তারা কোন জঙ্গি দলের সদস্য নন৷ রাজ্যে নতুন কোন জঙ্গি সংগঠনও গড়ে উঠেনি৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top