News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসিতে গৃহবধূর আত্মহত্যা
Image

ফাঁসিতে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ ডিসেম্বর৷৷ আজ দুপুর ১২ টার সময় বক্সনগর মানিক্যনগর গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা উত্তম দাসের স্ত্রী শিল্পী দাস (২৯)  ফাঁসিতে আত্মহত্যা করেন নিজ ঘরে৷ এলাকাবাসী থেকে জানা গেছে, ৩ বৎসর আগে মানিক্যনগর কালীবাড়ীতে দীপক দত্তের মেয়ে শিল্পি দাসের সামাজিক বিয়ে হয় ঐ গ্রামের ২ নং ওয়ার্ডের উত্তম দাসের৷ শিল্পী দাস মূক বধির বলে জানা গেছে৷ আজ থেকে এক বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে৷ আজ দুপুরে স্বামী কাজের সন্ধানে বাড়ির বাইরে চলে গেলে দেড় বছরের সন্তানকে ভাত খাইয়ে উঠানে ধান দিয়ে ঘরে চলে যান৷ পরে অনেক সময় পার হয়ে যায়৷ শিল্পী দাস ঘর থেকে বের হচ্ছেনা৷ ধান মোরগে খাচ্ছে দেখে পাশের বাড়ী লোকজন ডাকাডাকি করেন৷ কিন্তু ডাকে সাড়া না দেওয়ায় ঘরে গিয়ে দেখে ফাঁসিতে ঝুলে আছে শিল্পী৷ তৎক্ষনাৎকলমচৌড়্ থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে৷ বক্সনগর হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশ একটি অস্বাভাবিক মামলা গ্রহন করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top