News Flash

  • Home
  • Uncategorized
  • ভালো করে নবি দিবস উদযাপন করবেন, বার্তা মুখ্যমন্ত্রীর
Image

ভালো করে নবি দিবস উদযাপন করবেন, বার্তা মুখ্যমন্ত্রীর

হাড়োয়া, ২ ডিসেম্বর (হি.স.) : “আজ অর্থাৎ শনিবার বিশ্ব নবি দিবস। তার প্রাক্কালে মুখ্য মন্ত্রীর বার্তা আপনারা সবাই ভালো করে নবি দিবস উদযাপন করবেন। এটা আমাদের কাছে মৈত্রী দিবস। শুক্রবার উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় প্রশাসনিক জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাড়োয়ার সার্কাস মাঠে জনসভাটি হয়। এদিন তিনি বলেন, কেউ কেউ বলে, তুমি কেন সংখ্যালঘুদের পক্ষে, তুমি কেন তপসিলিদের পক্ষে, তুমি কেন দলিতদের পক্ষে, তুমি কেনও ক্রিশ্চিয়ানদের পক্ষে, তুমি কেন সাধারণ মানুষের পক্ষে। আমি সবসময় বলি, আমি সবসময় মানুষের পক্ষে, সর্বধর্ম সমন্বয়ের পক্ষে। মা-মাটি-মানুষের পক্ষে।” জনসভা থেকে ৬৮টি প্রকল্পের সূচনা ও ১১৭টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। বসিরহাটকে নতুন জেলা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, আশায় ছিলেন সভায় উপস্থিত অনেকেই। তবে এখনই তা হচ্ছে না। বসিরহাটকে নতুন জেলা করা নিয়ে বলেন, “আমি প্রত্যন্ত জায়গা গুলিতে যাওয়ার চেষ্টা করি। আরও যাব। বসিরহাটকে নতুন জেলা তৈরির সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য সময় লাগবে।”-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top